Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
লন্ডন: নোভাক জোকোভিচ (Novak Djokovic) আবারও প্রমাণ করলেন কেন তিনি টেনিসের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রয়ে গিয়েছেন এতগুলো বছর পরেও। পুরুষদের টেনিসে উইম্বলডনের ইতিহাসে দীর্ঘতম ম্য়াচ খেলে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়ে দিলেন নোভাক। ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন লড়াই শেষে হাসিমুখে কোর্ট ছাড়

লন্ডন: নোভাক জোকোভিচ (Novak Djokovic) আবারও প্রমাণ করলেন কেন তিনি টেনিসের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রয়ে গিয়েছেন এতগুলো বছর পরেও। পুরুষদের টেনিসে উইম্বলডনের ইতিহাসে দীর্ঘতম ম্য়াচ খেলে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়ে দিলেন নোভাক। ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন লড়াই শেষে হাসিমুখে কোর্ট ছাড়লেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। মোট পাঁচ সেটের টানটান লড়াই হল। খেলার ফল সার্বিয়ান টেনিস তারকার পক্ষে ৭-৬ (১০), ৩-৬, ৬-৩, ৬-৭ (৪), ৭-৬ (৪)। শেষ চারে টুর্নামেন্টের শীর্ষবাছাই জ্যাক সিনারের বিরুদ্ধে খেলতে নামবেন নোভাক জকোভিচ। এই জয়ের সঙ্গে সঙ্গেই উইম্বলডনে টানা আটবার সেমিফাইনালে পৌঁছনোর রেকর্ড গড়লেন জোকার। টেক্কা দিলেন রজার ফেডেরারকে। খেলার শেষে জকোভিচ বলেন, 'বিরাট স্নায়ুর চাপ ছিল। মানসিক কাঠিন্য বজায় রেখে আমি ম্য়াচটা খেলছিলাম। এটা আমার কেরিয়ারে উইম্বলডনের মঞ্চে সবচেয়ে দীর্ঘ ম্য়াচ। এই ধরণের ম্য়াচে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়, সেই অনুভব সামলে রেখে ম্য়াচটা জিতে বেরিয়ে যেতে চাইছিলাম। তবে এই ম্য়াচ শেষের দিকে যে কেউই জিততে পারত। সত্যি বলতে, এমন রোমাঞ্চকর ম্য়াচের অংশ হব বলেই আমি এখনও টেনিস খেলি।' View this post on Instagram A post shared by Novak Djokovic (@djokernole) ম্যাচে ১৪ বছরের ছোট কানাডার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এতটা লড়াই দিতে পারবেন তা বোধহয় নিজেও আশা করেননি জোকার। এর আগে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে জোকার হারিয়েছিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার রোমান সফিউল্লিনকে। সেই ম্যাচে জয়ের পর জোকার জানিয়েছিলেন, 'আমাকে আরও একটা ম্যাচ কষ্ট করে জিততে হল। রোমান কিন্তু শুরুটা ভাল করেছিল। ও খুব আক্রমণাত্মক টেনিস খেলেছে। কোর্টের পেছন দিক থেকে খেলতে খুব একটা আরামদায়ক লাগছিল না। ওর সঙ্গে র‌্যালিতেও পাল্লা দেওয়া সম্ভব ছিল না। নিজের পারফরম্যান্স নিয়ে রোমানের গর্ব হওয়া উচিত।' এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই জ্যাক সিনার কোয়ার্টার ফাইনালে সহজেই জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি তাঁর কেরিয়ারে ৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সবচেয়ে বড় কথা ২৪ বছরের এই ইতালিয় টেনিস তারকা বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে কিন্তু জিততে একটু বেগ পেতেই হবে নোভাককে।