Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Jantar Mantar Protest : নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে তোলপাড় হয়েছিল রাজধানী দিল্লি। এবার ফের একবার উত্তাল হতে পারে যন্তর মন্তর। নতুন ইস্যু নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিক্ষোভকারীরা। আগামী ৫ অগাস্ট হবে এই প্রতিবাদ কর্মসূচি। কারা নামতে চলেছে এই প্রতিবাদেশীঘ্রই সরকারের কাছে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি

Jantar Mantar Protest : নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে তোলপাড় হয়েছিল রাজধানী দিল্লি। এবার ফের একবার উত্তাল হতে পারে যন্তর মন্তর। নতুন ইস্যু নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিক্ষোভকারীরা। আগামী ৫ অগাস্ট হবে এই প্রতিবাদ কর্মসূচি। কারা নামতে চলেছে এই প্রতিবাদেশীঘ্রই সরকারের কাছে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে নামতে চলেছে EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি। আগামী ৫ অগাস্ট দেশব্য়াপী নিজেদের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন। যার অঙ্গ হিসেবে দিল্লির যন্তর-মন্তরে হবে আন্দোলন। মূলত, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলেন বসবে পেনশনাররা। কত টাকা ন্যূনতম পেনশন চাইছেন পেনশনাররামূলত, ১০০০ টাকা ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকার দাবি তুলেছে EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি। সেই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন পেনশনাররা। এই কারণেই দিল্লির যন্তর মন্তরে হবে বড় দাবি কর্মসূচি। কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে পেনশনারদের ন্যূনতম পেনশন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ১০০০ টাকা হয়ে রয়েছে। এই নিয়ে বহুবার সরকারের কাছে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে ধৈর্যের বাঁধ ভেঙেছে পেনশন হোল্ডারদের। কী কী দাবি করছে পেনশনাররাতবে কেবল ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করার দাবি তোলেনি পেনশনাররা। পাশাপাশি পেনশনারদের ডিএ ছাড়াও পেনশন হোল্ডার ও তার স্ত্রীয়ের জন্য ফ্রি মেডিক্যাল কেয়ারের দাবি তুলেছেন পেনশন হোল্ডাররা। এই বিষয়ে মুখ খুলেছেন কমিটির ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত। তিনি বলেছেন, ''এই বাজারে মাত্র ১১৭১ টাকা গড়ে পেনশন পান পেনশনার্সরা। আজকের মূল্যবৃদ্ধির সময়ে মাত্র এই টাকা মাসিক পেনশন দিয়ে প্রবীণ নাগরিকদের সংসার চলে না। এই লোকগুলি সারা জীবন দেশের আর্থিক উন্নয়নে অবদান রেখেছে। অবসরের পর তাই মাথা উচু করে বেঁচে থাকার অধিকার রয়েছে এদের।'' আরও পড়ুন : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]