PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Provident Fund Rules : জীবনের অনেক মোড়েই আসতে পারে বড় বিপদ ! যেখানে তড়িঘড়ি জমানো অর্থ তুলতে হতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। এখানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) নিয়ম অনুসারে টাকা তুলতে পারেন আপনি। আপনার PF অ্যাকাউন্টে যদি ১ লাখ টাকা থাকে, তাহ

Provident Fund Rules : জীবনের অনেক মোড়েই আসতে পারে বড় বিপদ ! যেখানে তড়িঘড়ি জমানো অর্থ তুলতে হতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। এখানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) নিয়ম অনুসারে টাকা তুলতে পারেন আপনি। আপনার PF অ্যাকাউন্টে যদি ১ লাখ টাকা থাকে, তাহলে কত তুলতে পারবেন আপনি। কত টাকা আপনি তুলতে পারেন ?EPFO গাইডলাইন অনুসারে, আপনি EPF ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ তুলতে পারবেন। তবে EPFO অ্যাকাউন্টের ১২ মাস হওয়ার পরই আপনি এই টাকা তুলতে পারবেন। মনে রাখবেন, আপনি যে টাকা তুলতে যাচ্ছেন, তার মধ্য়ে কর্মী ও নিয়োগকর্তার দেওয়া অর্থ ও অর্জিত সুদ। আপনার উচিত, অনলাইন পোর্টালের মাধ্যমে টাকা তোলার আবেদন করার আগে শর্তাবলী দেখে নেওয়া। ১ লাখের ক্ষেত্রে কত তুলতে পারবেন ?আপনার যদি চাকরি চলে যায়, তাহলে PF অ্যাকাউন্টের ৭৫ শতাংশ বা ৭৫,০০০ টাকা তুলে নিতে পারবেন। এরপর আগামী ১২ মাসও আপনি কোনও চাকরি না পেলে বাকি ২৫ শতাংশ বা ২৫,০০০ টাকা তুলতে পারবেন। চাকরিহারানো ছাড়াও আপনি আরও কিছু ক্ষেত্রে পিএফের টাকা তুলতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে কত টাকা তুলতে পারবেন ?মনে রাখবেন, EPFO সদস্যরা তাদের পরিবারের শিক্ষা সংক্রান্ত ব্যায়ের ক্ষেত্রে আগাম PF-এর টাকা তুলতে পারেন। সদস্যবাদ থাকার সময় সর্বোচ্চ ১০ বার এই টাকা তোলা যেতে পারে। চিকিৎসার জন্য কত টাকা তুলতে পারেনআপানার কোনও চিকিৎসার জন্য় এই EPF-এর টাকা তোলা যেতে পারে। অনেক সময় মেডিক্যাল প্রয়োজনে বড় অঙ্কের টাকা লাগলে আপনি একানে তেকে তা তুলতে পারেন। এখানে আপনার টাকা তোলার কোনও নির্দিষ্ট সীমা নেই। অসুস্থতাজনিত কারণে আগাম টাকা তোলার কোনও নির্দিষ্ট সীমা দেওয়া হয়নি। বাড়ি বা ফ্ল্যাটের জন্য় টাকা তুলতে পারেন ? মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনি ফ্ল্যাট, বাড়ি বা বসবাসের উপযোগী জমি কেনার জন্য টাকা তুলতে পারবেন। আপনি চাইলে বাসযোগ্য বাড়ি বা আবাসন নির্মাণের জন্যও আগাম টাকা নিতে পারেন। গৃহঋণ পরিশোধ করা বা বাড়ি সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হয়। এই ক্ষেত্রে শর্তাবলী সাপেক্ষে EPFO-র সদস্য থাকাকালীন আপনি সর্বোচ্চ ৫ বার এই টাকা তুলতে পারবেন। আরও পড়ুন : ৫ লাখ রাখলে ১০ লাখ পাবেন, সরকারের রয়েছে এই ডবল করার স্কিম [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]