PNB FD Rate Hike : PNB, কানারা ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, কাদের জন্য কত ? জেনে নিন এখানে
PNB Canara Bank FD Rate Hike : এবার ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়াল রাষ্ট্রায়ত্ত দুই ব্যাঙ্ক। পিএনবি (PNB) ও কানারা ব্যাঙ্ক (Canara Bank) তাদের নির্দিষ্ট মেয়াদে সুদের হার বৃদ্ধি করেছে। জেনে নিন, কোন ব্যাঙ্ক কী সুদের হার রেখেছে। কানারা ব্যাঙ্ক দিচ্ছে কাদের জন্য কত সুদ ?রাষ্ট্রায়ত্ত

PNB Canara Bank FD Rate Hike : এবার ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়াল রাষ্ট্রায়ত্ত দুই ব্যাঙ্ক। পিএনবি (PNB) ও কানারা ব্যাঙ্ক (Canara Bank) তাদের নির্দিষ্ট মেয়াদে সুদের হার বৃদ্ধি করেছে। জেনে নিন, কোন ব্যাঙ্ক কী সুদের হার রেখেছে। কানারা ব্যাঙ্ক দিচ্ছে কাদের জন্য কত সুদ ?রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে সাধারণ নাগরিকের জন্য এবার দেওয়া হবে ৬.৭৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট। ৫৫৫ দিনের মেয়াদে এই সুদ দিচ্ছে ব্যাঙ্ক। এটি একটি স্পেশ্যাল এফডি স্কিম। পাশাপাশি ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে ব্যাঙ্কের। যেখানে সাধারণ নাগরিকরা পাবেন ৬.৬৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১৫ শতাংশ। কোন মেয়াদে দেওয়া হচ্ছে এই সুদ ?মনে রাখবেন, কানারা ব্যাঙ্ক ২-৫ বছরের নীচে সাধারণ নাগরিকদের ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৬.৭৫ শতাংশ। ওই একই রেট পাওয়া যাবে ৫-১০ বছরের মেয়াদের ক্ষেত্রে। PNB দিচ্ছে কত শতাংশ সুদ ?অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া হচ্ছে ৭.১০ শতাংশ সুদ। ৪৪৪ দিনের বিশেষ FD স্কিমে দেওয়া হচ্ছে এই ইন্টারেস্ট রেট। পাশাপাশি ৬৬৬ দিনের এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫০ ইন্টারেস্ট রেট, প্রবীণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ সুদ। এ ছাড়াও ব্যাঙ্ক তিন বছরের বেশি সময়কাল থেকে শুরু করে ১,২০৩ দিন মেয়াদের আমানতের ক্ষেত্রে ৬.৩৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের ৬.৮৫ শতাংশ সুদ দিচ্ছে। একটা বিষয়ে মনে রাখতে হবে, মেয়াদের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার ৩ শতাংশ থেকে ৬.৬০ শতাংশের মধ্যে রেখেছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)। তবে নির্দিষ্ট কিছু মেয়াদের ক্ষেত্রেই এই সুবিধে দেওয়া হচ্ছে। সঙ্গে আনা হয়েছে নতুন বিশেষ এফডি স্কিম (BOI FD Interest)। কত বছরের জন্য বেশি সুদর হারবর্তমানে ১-৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই সুদের হার ঘোষণা করেছে ব্যাঙ্ক। পাশাপাশি স্টার অক্ষয় নামের নতুন বিশেষে FD লঞ্চ করেছে। নভেম্বরের ২ তারিখ থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। রেপো রেট বৃদ্ধির পর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন বিশেষ এফডি স্কিম আনল। পাশাপাশি নতুন এফডি স্কিমে সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক ছাড়াও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। স্টার অক্ষয় FD স্কিম আসলে কী ?এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি ৫০০ দিনের জন্য কোনও আমানত রাখতে পারবেন। এই স্কিমে সাধারণ নাগরিকদের জন্য বছরে ৬.৮৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে প্রবীণ নাগরিকরা ৭.৩৫ শতাংশ সুদ পাবেন। বাকি অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেনরা এই স্কিমে পাবেন ৭.৫০ শতাংশ সুদ। মনে রাখবেন, এখানে দেওয়া সুদের হিসেব বার্ষিক সুদের হারের ভিত্তিতে দেওয়া হয়েছে। আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এল বিশেষ এফডি [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]