Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ?
Post Office Vs SBI RD : বিনিয়োগের আগে অনেকের মাথায় থাকে না এই বিষয়গুলি। আপনিও যদি ১০ বছরের জন্য মাসে ১০,০০০ টাকা ইনভেস্টের কথা ভাবেন, তাহলে আগে জানা উচিত এগুলি। বর্তমানে নিশ্চিত লাভ ছাড়াও ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস (Post Office RD) ও স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের অপশন রয়েছে আপনা

Post Office Vs SBI RD : বিনিয়োগের আগে অনেকের মাথায় থাকে না এই বিষয়গুলি। আপনিও যদি ১০ বছরের জন্য মাসে ১০,০০০ টাকা ইনভেস্টের কথা ভাবেন, তাহলে আগে জানা উচিত এগুলি। বর্তমানে নিশ্চিত লাভ ছাড়াও ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস (Post Office RD) ও স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের অপশন রয়েছে আপনার কাছে। দীর্ঘ মেয়াদে রিটার্নের ক্ষেত্রে বড় ফারাক গড়ে দেয় সামান্য কিছু সুদের তারতম্য। জেনে নিন, এই ক্ষেত্রে কোথায় বিনিয়োগ করলে আপনি বেশি রিটার্ন ও সুবিধা পাবেন। রেকারিং ডিপোজিট আসলে কী ?এই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে নিয়ম করে নির্দিষ্ট টাকা জমাতে হয়। আগে থেকেই রেকারিং ডিপোজিটের সুদের হার জানতে পারবেন আপনি। মেয়াদ শেষে কত পাবেন তাও আগে থেকেই জানা যায়। RD তাদের জন্য দারুণ অপশন, যারা প্রতি মাসে কম টাকা জমিয়ে দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়তে চান। কোন অপশন আপনার জন্য ভাল ?পোস্ট অফিস RD-র ক্ষেত্রে আপনি ৬.৯-৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এখানে সরকারি আর্থিক নিরাপত্তা ছাড়াও ঝুঁকিহীন রিটার্নের বিষয়ে নিশ্চিত হতে পারবেন বিনিয়োগকারী। অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট আপনাকে দেবে ৬.৫-৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট ( কিছু ক্ষেত্রে সামান্য বেশি)। পোস্ট অফিস RDসুদের হার ৬.৯-৭.৫ শতাংশপ্রতি মাসে ১০,০০০ টাকা x ১০ বছরমোট জমার পরিমাণ: ১২,০০,০০০ টাকামেয়াদ শেষে প্রাপ্ত অর্থ (ম্যাচিউরিটি অ্যামাউন্ট): ১৭,৮৫,৭৬১ টাকামোট প্রাপ্ত সুদ: ৫,৮৫,৭৬১ টাকাসরকারি গ্যারান্টি মানেই সর্বোচ্চ নিরাপত্তা।মেয়াদ ৫ বছর (আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে)।সুদ ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হার (কম্পাউন্ড) হারে হিসাব করা হয়। স্টেট ব্যাঙ্কের আরডি সুদের হার ৬.৫ থেকে ৭ শতাংশমেয়াদ : ১ বছর থেকে ১০ বছর টাকা তোলার সুবিধা রয়েছে প্রতি মাসে ১০,০০০ টাকা × ১০ বছরমেয়াদ শেষে প্রাপ্ত অর্থ (ম্যাচিউরিটি অ্যামাউন্ট): ১৭,৪০,৯৪৫ টাকাএই ক্ষেত্রে মোট সুদের পরিমাণ : ৫,৪০,৯৪৫ টাকাএক্ষেত্রে অর্থ উত্তোলন বা তারল্য (liquidity) তুলনামূলকভাবে সহজ। আরও পড়ুন : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]