Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
V Kamakoti IIT Madras : সংসদে দাঁড়িয়ে দেশের অন্যতম সেরা শিক্ষাবিদকে 'গোমূত্র বিশারদ' বলায় এবার প্রিয়াঙ্কা গান্ধীর ওপর অসন্তোষ প্রকাশ করলেন দেশের প্রায় ২০০-রও বেশি শিক্ষাবিদ। বিরোধীদের হাততালি কুড়োলেও যা নিয়ে এবার শিক্ষিত সমাজেই প্রশ্নের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী। প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে কী

V Kamakoti IIT Madras : সংসদে দাঁড়িয়ে দেশের অন্যতম সেরা শিক্ষাবিদকে 'গোমূত্র বিশারদ' বলায় এবার প্রিয়াঙ্কা গান্ধীর ওপর অসন্তোষ প্রকাশ করলেন দেশের প্রায় ২০০-রও বেশি শিক্ষাবিদ। বিরোধীদের হাততালি কুড়োলেও যা নিয়ে এবার শিক্ষিত সমাজেই প্রশ্নের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী। প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে কী মন্তব্য় করেছেন শিক্ষাবিদরাসম্প্রতি দেশের পরীক্ষা ব্যবস্থা শোধরাতে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, নিট প্রশ্নপত্র ফাঁসের তীব্র আন্দোলনের পরই এই বড় পদক্ষেপ নিয়েছে সরকার। যেখানে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা তথা আধার কার্ড বা দেশে বায়োমেট্রিক পরিচয়পত্রের জন্ক নন্দন নিলেকনি ছাড়াও রয়েছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি। প্রধানমন্ত্রীর এই দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেই 'গোমূত্র বিশারদ' বলে উল্লেখ করা হয়েছে কামোকোটিকে। রাজধানীর রাজনীতিকদের বক্তব্য, মুখে নাম না নিলেও দেশের অন্যতম সেরা শিক্ষাবিদ কামাকোটিকে ব্যঙ্গ করতে চেয়েছেন ওয়েনাড়ের সাংসদ। প্রিয়াঙ্কার এই ব্যঙ্গ বিদ্রুপের পাল্টা দিয়েছেন দেশের ২০০-রও বেশি শিক্ষাবিদ। কী বলেছেন এই শিক্ষাবিদরাদেশের অন্যতম সেরা শিক্ষাবিদকে এই ধরনের ব্যঙ্গ করায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষা মহল। তারা বলেছেন, ''ব্যঙ্গ বা রাজনৈতিক বাগাড়ম্বর যে উদ্দেশ্যই ধরনের মন্তব্য হয়ে থাকুক না কেন, এটি ব্যক্তিগত পরিসরে গভীর উদ্বেগের জন্ম দেয়।''সম্প্রতি সংসদের অধিবেশনে Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 নিয়ে আলোচনার সময় 'গোমূত্র বিশেষজ্ঞ' শব্দটা শোনা যায় প্রিয়াঙ্কা গান্ধীর মুখে।