Provident Fund: চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
কলকাতা: চাকরি পরিবর্তন করেছেন, অথবা নতুন সংস্থায় প্রভিডেন্ট ফান্ডের সুবিধা নেই? সেক্ষেত্রে পুরনো প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্টে জমা থাকা টাকা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তে চাকরি ছাড়ার পরেও পুরনো অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদ পাওয়া যায়।

কলকাতা: চাকরি পরিবর্তন করেছেন, অথবা নতুন সংস্থায় প্রভিডেন্ট ফান্ডের সুবিধা নেই? সেক্ষেত্রে পুরনো প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্টে জমা থাকা টাকা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তে চাকরি ছাড়ার পরেও পুরনো অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদ পাওয়া যায়। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ। আরও পড়ুন: নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে? এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরি বদল করলে পুরনো PF-এর টাকা হারিয়ে যায় না। নতুন সংস্থা PF-এর আওতাভুক্ত হলে সেখানে নতুন করে টাকা জমা শুরু হয়। পাশাপাশি, আগের অ্যাকাউন্টের ব্যালান্স নতুন PF অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। এতে সমস্ত সঞ্চয় একটি অ্যাকাউন্টে থাকে এবং চাকরির ধারাবাহিকতার হিসাব বজায় থাকে। বিশেষ করে পাঁচ বছরের পরিষেবা সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট শর্তে PF তোলার ক্ষেত্রে করছাড় পাওয়ার জন্য এই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ ধরা যাক, কোনও কর্মী এমন সংস্থায় যোগ দিয়েছেন যেখানে PF-এর সুবিধা নেই। সেক্ষেত্রেও পুরনো PF অ্যাকাউন্টে জমা টাকা সাধারণত সুদ পেতে থাকবে। একইভাবে চাকরি ছেড়ে দেওয়ার পরেও নির্দিষ্ট শর্তে ৫৮ বছর বয়স পর্যন্ত সুদ জমা হতে পারে। আরও পড়ুন: "আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি ওই কর্মীর বয়স ৫৮ বছর হলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে তা নিষ্ক্রিয় হয়ে যায় এবং এরপর আর সুদ জমা হয় না। কেউ যদি ৫৫ বছর বয়সে অবসর নেন, তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আরও তিন বছর সুদ পাওয়ার সুযোগ থাকতে পারে। স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া বা অ্যাকাউন্টধারীর মৃত্যুর মতো নির্দিষ্ট পরিস্থিতিতেও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে। তাই চাকরি বদলালেই PF-এর টাকা তুলে নেওয়ার প্রয়োজন নেই। বরং অ্যাকাউন্ট ট্রান্সফার করে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুবিধা বজায় রাখা যেতে পারে।