Puri Stampede: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, ভিড়ের চাপে একজনের মৃত্যু, আহত শতাধিক
অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হল। ভিড়ের চাপে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১০০। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার রথযাত্রা উপ

অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হল। ভিড়ের চাপে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১০০। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল পুরীতে। সেই সময়ই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ৬০ বছর বয়সি এক ব্যক্তি চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ সুনিশ্চিতকরণের কাজ চলছে। অস্বস্তি বোধ করায় হাসপাতালে রয়েছেন সাত জন। আশেপাশের হাসপাতালগুলিতে সবমিলিয়ে ৫০ জন ভর্তি। আরও ১০০ মানুষ আহত হয়েছেন সেখানে। প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন ওই ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান। One dead, around 100 injured in stampede at Rath Yatra in PuriAround 100 devotees were injured and one person died of suspected suffocation in a stampede during the Jagannath Rath Yatra in Puri, where lakhs of devotees had gathered to take part in the grand chariot procession. pic.twitter.com/R2oek8xCtj — Shakeel Yasar Ullah (@yasarullah) July 16, 2026 আরও পড়ুন: ‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা? রথযাত্রা চলাকালীন এদিন বড়া ডান্ডা এলাকায় ভিড় উপচে পড়ে। লক্ষ লক্ষ পুণ্যার্থী জগন্নাথদেবের দর্শন পেতে, রশির ছুঁয়ে দেখতে উপস্থিত হন সেখানে। আর সেই সময়ই শুরু হয় ঠেলাঠেলি, হুড়োহুড়ি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। সেই অবস্থায় পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে। সেখানেই মারা যান একজন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ১০০ জন আহত হয়েছেন। কেউ চোট পেয়েছেন, আবার শারীরিক জটিলতা দেখা দিয়েছে অনেকের। স্থানীয় হাসপাতালগুলিতে কমপক্ষে ৫০ জন ভর্তি রয়েছেন। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ঘটনাস্থলে জুতো, চটি, ব্যাগ এবং অন্য জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। কী করে এমন পরিস্থিতি তৈরি হল, এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। One dead, around 100 injured in stampede at Rath Yatra in PuriAround 100 devotees were injured and one person died of suspected suffocation in a stampede during the Jagannath Rath Yatra in Puri, where lakhs of devotees had gathered to take part in the grand chariot procession. pic.twitter.com/R2oek8xCtj — Shakeel Yasar Ullah (@yasarullah) July 16, 2026 আরও পড়ুন: ISRO ছাড়ছেন দলে দলে বিজ্ঞানীরা, ১০০-র বেশি পদত্যাগী, স্বেচ্ছাবসরও নিচ্ছেন অনেকে, এবার নড়েচড়ে বসল কেন্দ্র গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ভিড় সামলানোয় প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। পুরীর জগন্নাথ রথযাত্রা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করেন। গত বছরও রথযাত্রায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সেবার তিন জন মারা যান। আহত হন ৫০ জনের বেশি পুণ্যার্থী।