PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
টোকিও: দীর্ঘ ১৯ মাসের অপেক্ষা শেষ। খেতাব জিতলেন পিভি সিন্ধু(PV Sindhu)। জাপানের আকানে ইয়ামাগুচিকে (Akane Yamaguchi) হারিয়ে তাঁরই ঘরের মাঠে প্রথমবারের জন্য় জাপান ওপেন(Japan Open 2026) জিতে নিলেন ভারতের তারকা শাটলার। বিশ্বের তিন নম্বর ইয়ামাগুচির বিরুদ্ধে সিন্ধু জয় ছিনিয়ে নিলেন ২১-১৪, ২১-১৭ ব্যবধানে।

টোকিও: দীর্ঘ ১৯ মাসের অপেক্ষা শেষ। খেতাব জিতলেন পিভি সিন্ধু(PV Sindhu)। জাপানের আকানে ইয়ামাগুচিকে (Akane Yamaguchi) হারিয়ে তাঁরই ঘরের মাঠে প্রথমবারের জন্য় জাপান ওপেন(Japan Open 2026) জিতে নিলেন ভারতের তারকা শাটলার। বিশ্বের তিন নম্বর ইয়ামাগুচির বিরুদ্ধে সিন্ধু জয় ছিনিয়ে নিলেন ২১-১৪, ২১-১৭ ব্যবধানে। ভারতের প্রথম শাটলার হিসেবে জাপানে কোনও খেতাব জিতলেন সিন্ধু। ২০২১ টোকিও অলিম্পিক্সেও ইয়ামাগুচিকে হারিয়ে দিয়েছিলেন সিন্ধু। এটি ছিল ৩১ বছর বয়সি মহিলা শাটলারের প্রথম সুপার ৭৫০ শিরোপা। উল্লেখ্য, পিভি সিন্ধুর শেষ শিরোপা এসেছিল ২০২৪ সালের সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জেতার পর এই জাপান ওপেন জয়ই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় শিরোপা অর্জন। গোটা ম্য়াচে কোনাকুনি ড্রপ শট ও নিখুঁত স্ম্যাশের এক দুরন্ত কম্বিনেশনের মধ্য়ে দিয়ে পিভি সিন্ধু প্রথম গেমে ক্রমাগত ইয়ামাগুচির খেলার ছন্দ নষ্ট করে দেন। পরপর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝুলিতে পুরে প্রথম গেমে ২১-১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে এগিয়ে যাওয়ার পরও নিজের খেলার মধ্য়ে আত্মতুষ্টি আসতে দেননি সিন্ধু। দ্বিতীয় গেমে নিজের আক্রমণ আরও বাড়িয়ে নিয়েছিলেন সিন্ধু। শান্ত ও অবিচল থাকা ইয়ামাগুচিকে বেশ বিপর্যস্ত দেখায় ও একের পর এক সহজ ভুল করতে শুরু করেন। সিন্ধুর প্রতিরোধও ছিল নজরকাড়া। জাপানের প্রতিদ্বন্দ্বীর নেট প্লে আগে থেকেই অনুমান করে পাল্টা চাপ ফিরিয়ে দিচ্ছিলেন সিন্ধু। খেলার শেষ দিকে টোকিওর দর্শকদের হাততালিতে উদ্বুদ্ধ হয়ে ইয়ামাগুচি ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করলেও সিন্ধু কোনও ভুল করেননি। নিঁখুত কৌশলগত শৃঙ্খলা বজায় রেখে, তিনি দ্বিতীয় গেমটিও ২১-১৭ ব্যবধানে জিতে নেন ও নিজের জয় নিশ্চিত করেন। আগামী মাসে দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। সেখানে নামার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সিন্ধুর। জাপানের ইয়ামাগুচি তাঁর কেরিয়ারে ষষ্ঠবার জাপান ওপেনের ফাইনাল খেলতে নেমেছিলেন। কিন্তু গত চার বছরে জাপানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটি ম্য়াচেও জিততে পারেননি সিন্ধু। চলতি বছরের শুরুতে মালয়েশিয়া ওপেনে তাঁদের মুখোমুখি লড়াইয়ে প্রথম গেমের পরই ইয়ামাগুচি চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। আজ বিশ্বকাপ ফাইনাল রাতে। ভারতীয় ফুটবল প্রেমীরাও আর্জেন্তিনা বনাম স্পেন ম্য়াচ দেখার জন্য চোখ রাখবেন নিশ্চিতভাবেই টিভির পর্দায়। তার আগে ভারতীয় ব্যাডমিন্টনে সিন্ধুর এই জয় নিশ্চিতভাবেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মন খুশি করে দেবে।