Rahu Ketu Gochar 2026 : রাহুর গোচরে এই রাশির বিপুল আর্থিক উন্নতি, ১৮ মাসে পূরণ হতে পারে দীর্ঘদিনের আকাঙ্খা
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুর রাশি পরিবর্তন সবসময় বড় পরিবর্তনের কারণ মনে করা হয়। ২০২৬ সালের শেষ নাগাদ, গ্রহ দু'টির অবস্থানে পরিবর্তন আসবে। গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ নভেম্বর রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে, যে রাশির অধিপতি হল শনি। একই সময়ে, কেতু সিংহ রাশি থেকে কর্কট

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুর রাশি পরিবর্তন সবসময় বড় পরিবর্তনের কারণ মনে করা হয়। ২০২৬ সালের শেষ নাগাদ, গ্রহ দু'টির অবস্থানে পরিবর্তন আসবে। গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ নভেম্বর রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে, যে রাশির অধিপতি হল শনি। একই সময়ে, কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে, কর্কট রাশির অধিপতি হল চন্দ্র। এই গুরুত্বপূর্ণ গ্রহ-সঞ্চারণ আগামী ১৮ মাস অর্থাৎ ২০২৮ সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে। মকর রাশি কর্মজীবন, সামাজিক মর্যাদা এবং বস্তুগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে কর্কট রাশি আবেগ, পরিবার ও মানসিক প্রশান্তির প্রতিনিধিত্ব করে। আসুন জেনে নেওয়া যাক, এই গ্রহ-সঞ্চারণ আপনার রাশির উপর কী প্রভাব ফেলবে এবং কোনও নেতিবাচক ফলাফল এড়াতে আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন। তুলা : চতুর্থ ভাবে রাহুর অবস্থানের ফলে জমি, সম্পত্তি বা নতুন যানবাহন লাভের পরিস্থিতি অনুকূল থাকবে। মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান এবং প্রাণায়াম (শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম) অভ্যাস করুন। বৃশ্চিক: তৃতীয় ভাবে রাহুর অবস্থানের ফলে আপনার সাহস ও উদ্যোগ বৃদ্ধি পাবে। আপনি ছোট ভাই-বোনদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সুচিন্তিত ও সাহসী ব্যবসায়িক সিদ্ধান্তগুলি থেকে উল্লেখযোগ্য লাভ হবে। ধনু : দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান আপনার সঞ্চিত সম্পদের ওপর প্রভাব ফেলতে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন এবং ভালভাবে বিবেচনা না করে অন্য কাউকে বড় কোনও আর্থিক প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। মকর: রাহু আপনার নিজ রাশিতে প্রবেশ করছে। আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং সমাজে আপনি নতুন অবস্থান অর্জন করবেন ; তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা মানসিক বিভ্রান্তি এড়িয়ে চলাই ভাল। কুম্ভ: দ্বাদশ ভাবে রাহুর অবস্থানের ফলে বিদেশ ভ্রমণের পথ প্রশস্ত হবে এবং নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে ; তবে অনাকাঙ্খিত ব্যয় ও আইনি জটিলতা এড়াতে নিজের বাজেটের ওপর নিয়ন্ত্রণ রাখুন। মীন: একাদশ ভাবে রাহুর গমন আয়ের নতুন উৎস তৈরি করবে। দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।