Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বেঙ্গালুরু: তিনি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি ব্যাটারদের মধ্য়ে উল্লেখযোগ্য ব্যক্তি। কিন্তু তিনি বরাবরই মাটির মানুষ। কখনওই বাড়তি উত্তেজনা, চাকচিক্যতে দেখা যায়নি রাহুল দ্রাবিড়কে। এবার ফের একবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ইন্ডিগোর একটি বিমানে ভ্রমণ করার সম

বেঙ্গালুরু: তিনি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি ব্যাটারদের মধ্য়ে উল্লেখযোগ্য ব্যক্তি। কিন্তু তিনি বরাবরই মাটির মানুষ। কখনওই বাড়তি উত্তেজনা, চাকচিক্যতে দেখা যায়নি রাহুল দ্রাবিড়কে। এবার ফের একবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ইন্ডিগোর একটি বিমানে ভ্রমণ করার সময় তিন ভাই-বোন ভারতের এই প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন হেড কোচকে দেখতে পান। তাঁদের মধ্যে সংক্ষিপ্ত এই কথাবার্তা একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়, যা এখন ইনস্টাগ্রামে মারাত্মক ভাইরাল। @bhai.saaabb নামের একটি অ্য়াকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। যা ইতিমধ্যেই ২৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। তবে কেবল যে আকস্মিকভাবে তাঁকে দেখতে পাওয়াটাই সবার নজর কেড়েছে, তা নয়। বিমানযাত্রীদের আবদারে দ্রাবিড়ের দেওয়া প্রতিক্রিয়াও নজর কেড়েছে। আসলে সেই বিমানেই যে রাহুল দ্রাবিড়ের মত ব্যক্তিত্ব যাত্রা করছেন তা কেউই প্রথমে বুঝতে পারেননি। যাত্রীদের মধ্য়ে একজন এই ক্রিকেট কিংবদন্তির কাছে একটি অটোগ্রাফের জন্য এগিয়ে যান, আর অন্যজন পুরো ঘটনাটি ক্যামেরায় বন্দি করেন।