Rahul-Moumita: 'মা ওদের ক্ষমা করবে না', রাহুলের মৃত্যু প্রসঙ্গ টেনে পুজো শেষে প্রার্থনা মৌমিতার
কলকাতা: কৈলাসের পথে পাড়ি দিয়েছেন মা দুর্গা। বাঙালির কাছে বিজয়া দশমী চিরকালীন মনখারাপের দিন। আর বিজয়ার দিনই বাড়ির পুজো থেকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-র প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, অভিনেত্রী মৌমিতা পণ্ডিত (Moumita Pandit)। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর প্রচুর ছবি দফায়

কলকাতা: কৈলাসের পথে পাড়ি দিয়েছেন মা দুর্গা। বাঙালির কাছে বিজয়া দশমী চিরকালীন মনখারাপের দিন। আর বিজয়ার দিনই বাড়ির পুজো থেকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-র প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, অভিনেত্রী মৌমিতা পণ্ডিত (Moumita Pandit)। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর প্রচুর ছবি দফায় দফায় শেয়ার করে নিয়েছেন মৌমিতা। বাড়ির পুজোয় ধুনুচি নাচ থেকে শুরু করে, পুজোর বিভিন্ন আচার.. সমস্ত ঝলকই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর তার মধ্যে একটি ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, 'অরুণ উদয় হোক। নবমী, বাড়ির পুজো , আর বাড়ির মেয়ে গৌরী। নবমীতে মা-কে একটাই প্রার্থনা করেছি , মা ওদের ক্ষমা করবে না।' রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর, জানিয়েছিলেন মৌমিতাই এ কথা প্রত্যেকেই জানেন যে, রাহুলের আসল নাম, অরুণোদয়। অভিনেতার প্রয়াণের পরে মৌমিতা জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই কথা প্রকাশ্যে আসতেই, যথেষ্ট জলঘোলা হয়েছিল। চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছিলেন মৌমিতা। এরপরে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছিলেন মৌমিতা। তিনি জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বটে, কিন্তু সেই কথা তাঁরা প্রকাশ্যেই আনতে চাননি। মৌমিতা রাহুলের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত সম্পর্কগুলোকে যথেষ্ট সম্মান করেন, এই কথাও বারে বারে জানিয়েছিলেন তিনি। মৌমিতার অপর নাম, গৌরী। মৌমিতা একবার উল্লেখও করেছিলেন যে, রাহুল তাঁকে ওই নামেই ডাকতেন। এদিন মৌমিতার তাঁর লেখায় সেই নামেরই উল্লেখ করেন। পুজোর দিনে রাহুলের কথা উল্লেখ করে কী লিখলেন মৌমিতা? শ্যুটিং করতে গিয়ে, তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছিল রাহুলের। তাঁর মৃত্যু তদন্ত এখনও চলছে। এই মৃত্যুর দায় কার, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে এই কথা বারে বারেই প্রকাশ্যে এসেছে যে, শ্যুটিং করার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। রাহুল ডুবে যাওয়ার পরে, তাঁকে বাঁচাতে অনেকটা দেরি হয়েছিল। সেই সময়েই তলিয়ে যান রাহুল। মৌমিতা এদিন সরাসরি কোনও মন্তব্য না করলেও ইঙ্গিত করতে চেয়েছেন যে, যাঁরা রাহুলের মৃত্যুর জন্য দায়ী, ঈশ্বর তাঁদের ক্ষমা করবেন না। এই প্রার্থনাই ঈশ্বরের কাছে করেছেন মৌমিতা, তা জানিয়েছেন তিনি। রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পরে মৌমিতা চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন, তবে এখনও এই বিষয়টা নিয়ে তিনি কোনও রাখঢাক করতে চান না। নিজের মন্তব্য থেকেও সরে আসতে চান না। আরও পড়ুন: Tiger Shroff: ২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে