Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
কলকাতা: ২০২৪ সালে অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার পর থেকেই, কার্যত এখানকার ভোল বদলে গিয়েছে। রামমন্দির তৈরি হওয়ার কারণে, অযোধ্যাকে ঘিরে ব্যবসা বেড়ে গিয়েছে অনেকটাই। এখানে যেমন দোকান-বাজার তৈরি হয়েছে প্রচুর, তেমনই মানুষ রিয়েল এস্টেড ব্যবসায় বিনিয়োগ ও করছেন। আর এই তালিকায় নাম রয়েছে বলিউডের সব তাবড় তাবড়

কলকাতা: ২০২৪ সালে অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার পর থেকেই, কার্যত এখানকার ভোল বদলে গিয়েছে। রামমন্দির তৈরি হওয়ার কারণে, অযোধ্যাকে ঘিরে ব্যবসা বেড়ে গিয়েছে অনেকটাই। এখানে যেমন দোকান-বাজার তৈরি হয়েছে প্রচুর, তেমনই মানুষ রিয়েল এস্টেড ব্যবসায় বিনিয়োগ ও করছেন। আর এই তালিকায় নাম রয়েছে বলিউডের সব তাবড় তাবড় অভিনেতাদের। রামমন্দিরের আশেপাশের এলাকায় ইতিমধ্যেই একাধিক প্রপার্টি কিনেছেন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তালিকায় রয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও। তিনিও জমি কিনেছেন রামমন্দিরের আশেপাশে। কিন্তু কেন এই এলাকায় এত জমি কেনার চল তৈরি হয়েছে? অযোধ্যায় জমি কেনার দিকে ঝুঁকছেন বলি-তারকারা! কিন্তু কেন এই আগ্রহ? অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার ফলে, এখানকার ব্যবসা দ্রুত বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি, এখানে বিলাসবহুল প্রপার্টির চাহিদাও বাড়ছে। অনেকেই রামমন্দিরের কাছাকাছি জমি বা বাড়ি কিনে রাখতে চাইছেন। তা ছাড়াও, শুধুমাত্র রামমন্দির দর্শনের কারণে বহু মানুষ এখানে আসছেন, তীর্থ করতে আসছেন। ফলে এই এলাকায় হোটেলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে চড়চড় করে। শহরের হসপিটালিটি প্রোজেক্ট, ব্র্যান্ডেড রেসিডেন্সিয়াল এবং লাক্সারি টাউনশিপ ও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই অযোধ্যায় বিনিয়োগকারী তারকাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। তিনি ইতিমধ্যেই এখানে একাধিক জমি কিনে ফেলেছেন। বেশ কিছুদিন ধরেই অমিতাভ কিছু জমি নিজের নামে ও কিছু জমি সংস্থার নামে কিনেছেন। অভিষেক বচ্চনের নামেও এখানে জমি কেনা রয়েছে। মুম্বইতে বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও অযোধ্যায় জমি কিনেছেন রণবীর কপূর। প্রসঙ্গত রণবীর সদ্যই রামের ভূমিকায় রূপোলি পর্দায় অভিনয় করেছেন। সম্ভবত সেই কারণেও তিনি রামমন্দিরে বিনিয়োগে ইচ্ছুক হয়েছে। রাতারাতি ফোন করে অযোধ্যায় জমি কিনেছিলেন অমিতাভ? অযোধ্যায় অমিতাভের জমি কেনার কাহিনি সম্প্রতি খোলসা করেছেন রিয়েল এস্টেট সংস্থা The House of Abhinandan Lodha-র CMD অভিনন্দন লোধা। ব্যক্তিগত ভাবে তাঁকে ফোন করেন অমিতাভ, অযোধ্যায় জমি জোগাড় করে দিতে বলে জানিয়েছেন তিনি। Hindustan Times-কে দেওয়া সাক্ষাৎকারে সেই কথোপকথনের খুঁটিনাটি তুলে ধরেন অভিনন্দন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। (Amitabh Bachchan Bought Ayodhya Land)। অভিনন্দন জানিয়েছেন, ২০২৩ সালের ঘটনা। তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। সেই সময় রাত ৩টের সময় অমিতাভ ফোন করেন তাঁকে। অভিনন্দনের কথায়, 'বেশ কয়েকটি মিসড কল ছিল। একটি মেসেজও এসেছিল যে, ‘আমি অমিতাভ বচ্চন। সময় বলে কল ব্যাক করবেন প্লিজ’। আমি তো উঠে দাঁড়িয়েই পড়ি। ওঁকে ফোন করি আমি। উনি বলেন, ‘অভিনন্দনজী, আমি উত্তরপ্রদেশের লোক। অযোধ্যায় জমি কিনতে চাই’। আমি জানিয়ে দিই, অবশ্যই আপনাকে জমি জোগাড় করে দেব।' আরও পড়ুন: Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা