Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
মুম্বই: রঞ্জি ট্রফিতে শুরুটা ভাল হল না কে এল রাহুলের। চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। কর্ণাটক খেলতে নেমেছে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণাটক ক্যাপ্টেন গত বারের রানার্স আপদের দলের ব্য

মুম্বই: রঞ্জি ট্রফিতে শুরুটা ভাল হল না কে এল রাহুলের। চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। কর্ণাটক খেলতে নেমেছে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণাটক ক্যাপ্টেন গত বারের রানার্স আপদের দলের ব্যাটিংয়ের অন্য়তম স্তম্ভ এবার কে এল। এছাড়াও দলে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ারের মত ক্রিকেটারও। কিন্তু কেউই রান পাননি। ময়ঙ্কের সঙ্গে ওপেনে নেমেছিলেন রাহুল। কিন্তু মাত্র ১১ বল স্থায়ী হতে পারেন তিনি ক্রিজে। একটি মাত্র বাউন্ডারি হাঁকাতে পেরেছেন ডানহাতি। টপ অর্ডারের এমন ভাঙন হয় যে ২২ রানের মধ্য়েই ৪ উইকেট খুইয়ে ফেলে কর্ণাটক। সামনেই নিউজিল্য়ান্ড সফর রয়েছে। সেখানে সব ফর্ম্য়াটের সিরিজ খেলবে ভারত। টেস্ট সিরিজের আগে রাহুলের রানে ফেরাটা ভারতের জন্য খুবই দরকার। গত রঞ্জি মরশুমে নক আউট পর্বে রাহুল দুর্দান্ত পারফর্ম করেছিলেন। মুম্বাইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১৩০ রান এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১৪১ ও অপরাজিত ৮৬ রান করে তিনি কর্ণাটককে ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। যদিও এদিনের পারফরম্য়ান্সে তার ছিঁটেফোটাও ছিল না। শুধু রাহুলই নন। রান পাননি যশস্বী জয়সওয়ালও। চণ্ডিগড়ের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই। নিজেদের ঘরের মাঠেই খেলতে নেমেছে মুম্বই দল। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে ১৩ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের ওয়ান ডে দলে জয়সওয়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিন ম্যাচের একটিতেও তাঁকে খেলানো হয়নি। তার ঠিক পরেই শুরু হওয়া ঘরোয়া মরসুমে এখনও পর্যন্ত তিনি কোনও ছাপ ফেলতে পারেননি। ভারতের হয়ে জয়সওয়াল শেষবার খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে। সেখানে ২৪ বছর বয়সি তরুণ ব্য়াটার তিন ইনিংসে মোট ৭৭ রান করেন। এদিকে, টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল। এমনকী তাঁকে জাতীয় দল থেকেও বের করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট কাপে ব্যাট করতে নেমে ১০ বলে ১৭ রানের ইনিংস খেলেই আউট হয়ে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন সূর্যকুমার। কিন্তু স্টেপ আপ করে ছক্কা হাঁকাতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান তিনি।