RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
কলকাতা: আর জি কর মেডিক্যালেমহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। এদিন সিবিআই-র উদ্দেশ্যে একাধিক প্রশ্ন রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষ। [yt]https://youtu.be/lzYtGBiZ3hY?si=ya06NNnDvRGKmwhs[/yt] আরও পড়ুন, অন্নপূর্ণা যোজন

কলকাতা: আর জি কর মেডিক্যালেমহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। এদিন সিবিআই-র উদ্দেশ্যে একাধিক প্রশ্ন রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষ। [yt]https://youtu.be/lzYtGBiZ3hY?si=ya06NNnDvRGKmwhs[/yt] আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “ ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..” আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়, সিবিআইকে প্রশ্ন তুলে বিচারপতি শম্পা সরকার বলেছেন, মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে ? আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল, বলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে উদ্দেশ্য করে তীর্থঙ্কর ঘোষ বলেন, আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলি খুঁজে দেখুন।’ অপরদিকে, ইতিমধ্যেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে সিট। মাননীয় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট করে জানিয়েছেন, তদন্ত যেন বিপথে চালিত না হয়।’ এরপর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা সিবিআই জানিয়েছে, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।’ এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে ২৮ অগাস্ট। ক্ষমতায় আসার পর নতুন করে আর জি করকাণ্ডের ফাইল খুলেছে শুভেন্দু অধিকারীর সরকার।নতুন করে তদন্ত শুরু করে সিবিআই।CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমএই পরিস্থিতিতে ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সিকে। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার, এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে SIT. CBI-এর আইনজীবীর উদ্দেশে বিচারপতি শম্পা সরকার জানতে চান,মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? তিনি CBI-কে আরও বলেন, আপনাদের (CBI) রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল।আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে দেখুন। বিচারপতি সরকার কার্যত সতর্ক করে দিয়ে বলেন, তদন্ত যেন বিপথে চালিত না হয়। উত্তরে CBI-এর তরফে বলা হয়, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, কোনও ত্রুটি রাখছি না।২০২৪-এর ৯ অগাস্ট সকালে,আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ওই বছরই ১৩ অগাস্ট,CBI-কে তদন্তভার দেয় হাইকোর্ট। কিন্তু বারবার সেই হাইকোর্টেই ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ওই কেন্দ্রীয় এজেন্সিকে। গত ২৫ জুন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন,এই মামলায় CBI গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। হয় বলুক ন্যায়বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। বিচারপতি ঘোষ কড়াভাবে আরও বলেছিলেন, তাহলে আমরা এই মামলা CBI-এর হাত থেকে নিয়ে নিচ্ছি! নির্দেশনামায় এটাও লিখব যে, CBI-এর আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে।তারা (CBI) আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছেন। তারা (CBI) উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ফের একবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল CBI-এর তদন্ত। ২৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।