Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
লর্ডস: আগামীকাল ১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ ও সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আচমকাই এই ম্য়াচের আগে গতকাল সোশ্য়াল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছিল যে রোহিত শর্মার (Rohit Sharma) না কি এটাই শেষ ম্য়াচ হতে চলেছে। যদিও পরে বিসিসিআইয়ের (BCCI) তর

লর্ডস: আগামীকাল ১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ ও সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আচমকাই এই ম্য়াচের আগে গতকাল সোশ্য়াল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছিল যে রোহিত শর্মার (Rohit Sharma) না কি এটাই শেষ ম্য়াচ হতে চলেছে। যদিও পরে বিসিসিআইয়ের (BCCI) তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই খবরের কোনও সত্যতা নেই। ঐতিহাসিক লর্ডসেই শেষবার ভারতের জার্সিতে খেলবেন রোহিত, এমনটা মোটেও নয়। এমনকী দেবজিৎ সাইকিয়া জানিয়েও দিয়েছেন যে আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপের ভাবনাতেও রয়েছেন হিটম্য়ান। কিন্তু এই লর্ডসে কেমন রেকর্ড রয়েছে রোহিত শর্মার? পরিসংখ্য়ান বলছে যে এই ঐতিহাসিক মাঠে রোহিত শর্মার ক্রিকেটের সব ফর্ম্য়াট মিলিয়ে মোট পাঁচটি ম্য়াচ খেলেছেন। করেছেন মোট ১৩৩ রান। ২২.১৬ গড়ে ব্য়াটিং করেছেন হিটম্য়ান। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩। টেস্টে একটি ম্য়াচই খেলেছেন রোহিত এই মাঠে। দুই ইনিংস মিলিয়ে করেছেন ১০৩ রান। তার মধ্য়ে একটি ইনিংসে রয়েছে সর্বোচ্চ ৮৩ রান। ওয়ান ডে ফর্ম্য়াটে ২টো ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা এই মাঠে। ১৫ রান করেছেন হিটম্য়ান। ব্য়ক্তিগত সর্বোচ্চ ১৫। অর্থাৎ একটি ম্য়াচে খাতাই খুলতে পারেননি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২ ম্য়াচে খেলতে নেমে এই মাঠে রোহিত ১৪ রান করেছেন। অর্থাৎ সামগ্রিক ভাবে দেখতে গেলে লর্ডসে এখনও পর্যন্ত ব্যাটার হিসেবে সফল নন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্য়াচে কি বড় ইনিংস খেলতে পারবেন হিটম্য়ান? এদিকে, সারাদিন ধরে চলা রোহিতের অবসরের জল্পনায় জল ঢেলে দিয়েছে বিসিসিআই। রোহিত এরপরে অবসর নেবেন কি না, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই রোহিতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছিল। এমনকী রিপোর্টে তো এও দাবি করা হচ্ছিল যে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের পরিকল্পনার কথা জানার পরই লর্ডসে নিজের বাবা-মায়ের উপস্থিতির ব্যবস্থা করেন রোহিত। কিন্তু রোহিতের ভবিষ্যৎ, অবসর এইসব নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই জল্পনায় জল ঢেলে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, 'মিডিয়ায় রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে প্রচুর জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে রবিবার লর্ডসেই রোহিত নিজের শেষ ম্য়াচ খেলবেন, আভ্যন্তরীণ পর্যায়ে এমন কিন্তু কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতীয় দলের নিয়মিত সদস্য এবং তিনি দলের পরিকল্পনার যতদিন অংশ থাকবেন, ততদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাবেন। সহজ ভাষায় বলতে গেলে লর্ডসের ওয়ান ডেটা ওর শেষ ম্যাচ নয়।'