Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
নয়াদিল্লি: প্রায় দুই দশকের দীর্ঘ কেরিয়ারে কিছু আগেই দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তিনি কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। তবে হালে ইংল্যান্ডে (ENG vs IND) ওয়ান ডেতেও রান পাননি 'হিটম্যান'। এরপরেই বৃহস্পতিবার বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় ভারতীয় বোর্ড নাকি রোহিতক

নয়াদিল্লি: প্রায় দুই দশকের দীর্ঘ কেরিয়ারে কিছু আগেই দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তিনি কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। তবে হালে ইংল্যান্ডে (ENG vs IND) ওয়ান ডেতেও রান পাননি 'হিটম্যান'। এরপরেই বৃহস্পতিবার বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় ভারতীয় বোর্ড নাকি রোহিতকে ভবিষ্যতে আর দলে চাইছে না এবং লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক ম্য়াচ হতে চলেছে। এবার এইসব জল্পনা কল্পনা নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চলতি ইংল্যান্ড সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মাকে একেবারেই ফর্মে দেখায়নি। প্রথম ওয়ান ডেতে ২১ বলে ১১ রান করার পর দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচেও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন। এরপরেই রিপোর্ট অনুযায়ী 'হিটম্যান'-কে আর দলে চাইছে না ভারতীয় দলের নির্বাচকরা। দাবি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচশেষেই ৩৯ বছর বয়সি ভারতীয় মহাতারকার ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে এই ইংল্যান্ড সিরিজ়ের আগেই নির্বাচকরা রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বসে তাঁদের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং নির্বাচকরা রোহিতকে সেই বিশ্বকাপের দলে চাইছেন না। তাঁকে আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া না হলেও, রোহিত এরপরে অবসর নেবেন কি না, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই রোহিতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছিল। এমনকী রিপোর্টে তো এও দাবি করা হচ্ছিল যে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের পরিকল্পনার কথা জানার পরই লর্ডসে নিজের বাবা-মায়ের উপস্থিতির ব্যবস্থা করেন রোহিত। কিন্তু রোহিতের ভবিষ্যৎ, অবসর এইসব নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই জল্পনায় জল ঢেলে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আরও পড়ুন:- ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার সাইকিয়ার দাবি অনুযায়ী লর্ডস ম্যাচের পর রোহিতের অবসর বা ভবিষ্যৎ নিয়ে বোর্ডের অন্দরে কোনওরকম আলোচনাই হয়নি এবং এটা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়। পাশাপাশি এও দাবি করা হয় যে রোহিত দলের অবিচ্ছেদ্য় অঙ্গ এবং তিনি যতদিন দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততদিন তাঁকে দলে বাছাই করা হবে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানান, 'মিডিয়ায় রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে প্রচুর জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে রবিবার লর্ডসেই রোহিত নিজের শেষ ম্য়াচ খেলবেন, আভ্যন্তরীণ পর্যায়ে এমন কিন্তু কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতীয় দলের নিয়মিত সদস্য এবং তিনি দলের পরিকল্পনার যতদিন অংশ থাকবেন, ততদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাবেন। সহজ ভাষায় বলতে গেলে লর্ডসের ওয়ান ডেটা ওর শেষ ম্যাচ নয়।' এর আগে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ও রোহিতের টেস্ট থেকে অবসরের জল্পনা শোনা যাচ্ছিল। তৎকালীন অধিনায়ক রোহিত নিজে ব্রডকাস্টার সাক্ষাৎকার দিয়ে সেইসব জল্পনা খর্ব করেছিলেন। তারপর কী হয়েছে, সেটা মোটামুটি সকলেরই জানা। তাই দেবজিৎ সাইকিয়ার এহেন দাবির পরেও রোহিতের ভবিষ্যৎ ঘিরে জল্পনা কিন্তু কমছে না। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]