Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
লন্ডন: সপ্তাহান্তে আইকনিক লর্ডসে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড (ENG vs IND)। ওয়ান ডে সিরিজ় নির্ণায়ক এই ম্যাচের দিন সমস্ত লাইমলাইট থাকবে একজনের দিকেই, তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের মহাতারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক লর্ডসেই ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন বলে জোর জল্পনা। সেই

লন্ডন: সপ্তাহান্তে আইকনিক লর্ডসে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড (ENG vs IND)। ওয়ান ডে সিরিজ় নির্ণায়ক এই ম্যাচের দিন সমস্ত লাইমলাইট থাকবে একজনের দিকেই, তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের মহাতারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক লর্ডসেই ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন বলে জোর জল্পনা। সেই জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতার প্রতি আস্থাজ্ঞাপন করলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। রোহিতের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল নয়। চলতি ইংল্য়ান্ড সিরিজ়ের প্রথম দুই ম্যাচে তাঁকে একেবারেই নিজের স্বাভাবিক ছন্দে দেখায়নি। প্রথম ওয়ান ডেতে ২১ বলে ১১ রান করার পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন রোহিত। দ্বিতীয় ওয়ান ডের পরেই একাধিক রিপোর্টে দাবি করা হয় 'হিটম্যান'-কে নাকি আর ভারতীয় নির্বাচকরা দলে চাইছেন না। বলা হয় বিশ্বকাপে রোহিতের প্রতি আস্থা রাখছেন না তারা এবং লর্ডসেই তাই ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন। আরও পড়ুন:- সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল? ইতিমধ্যেই টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত। তাই ওয়ান ডেতেও তিনি আর ভারতীয় দলে সুযোগ না পেলে, রিপোর্ট অনুযায়ী লর্ডসেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি হবে। সেই কারণেই আরও বেশি করে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডেতে রোহিতের দিকে সকলের নজর থাকবে। তবে এইসব জল্পনা-কল্পনার মধ্যেই মর্নি মর্কেলের দাবি টিম ম্যানেজমেন্ট রোহিতের রানের খরা নিয়ে উদ্বিগ্ন নন। তৃতীয় ওয়ান ডের আগে মর্কেল সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'গোটা সিরিজ় জুড়েই তো আমরা বল স্যুইং হতে দেখেছি। তাই নতুন বলে শুরুতে এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। ইনিংসের শুরুতে ব্য়াট করাটাও সহজ নয়।' তিনি আরও জানান, 'রোহিত যে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে, সেই বিষয়ে আমি নিশ্চিত। ও তো অতীতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠেছে, সেই অভিজ্ঞতা ওর রয়েছে। ওর উপস্থিতিটাই ব্য়াটিং লাইন আপে ভরসা প্রদান করে। তাই ও যেভাবে ব্যাট করছে বা খেলছে, সেই বিষয়ে আমাদের কোনওরকম চিন্তা বা সংশয় নেই।' এই লর্ডসে অবশ্য রোহিতের রেকর্ড কিন্তু খুব আহামরি নয়। পরিসংখ্যান বলছে যে এই ঐতিহাসিক মাঠে রোহিত শর্মার ক্রিকেটের সব ফর্ম্য়াট মিলিয়ে মোট পাঁচটি ম্য়াচ খেলেছেন। করেছেন মোট ১৩৩ রান। ২২.১৬ গড়ে ব্যাটিং করেছেন হিটম্য়ান। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩। টেস্টে একটি ম্যাচই খেলেছেন রোহিত এই মাঠে। দুই ইনিংস মিলিয়ে করেছেন ১০৩ রান। তার মধ্যে একটি ইনিংসে রয়েছে সর্বোচ্চ ৮৩ রান। এবার দেখার এই লর্ডসে তিনি সিরিজ়ের শেষ ম্যাচে নিজের ছন্দ খুঁজে পান কি না। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]