Royal Enfield Classic 350 কিনতে ১ লাখ ডাউনপেমেন্ট করেছেন ? কত EMI দিতে হবে মাসে মাসে ?
Royal Enfield Bike Price: বিদেশি কোম্পানির বহু ক্রুজার বাইক মার্কেটে এলেও এখনও ভারতের বাইক বাজারে আধিপত্য বজায় রেখেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ । আপনিও যদি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ কিনতে চান, তাহলে এই খবর আপনার খুব কাজে লাগবে। কারণ, এখানে আমরা এই বাইকের দাম ও EMI সম্পর্কে বিস্তারিত বিবরণ দেব। প্

Royal Enfield Bike Price: বিদেশি কোম্পানির বহু ক্রুজার বাইক মার্কেটে এলেও এখনও ভারতের বাইক বাজারে আধিপত্য বজায় রেখেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ । আপনিও যদি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ কিনতে চান, তাহলে এই খবর আপনার খুব কাজে লাগবে। কারণ, এখানে আমরা এই বাইকের দাম ও EMI সম্পর্কে বিস্তারিত বিবরণ দেব। প্রথমে জেনে নিন এই বাইকের দামযেকোনও বাইক কেনার আগে আমাদের সেই বাইকের দাম সম্পর্কে বিস্তারিত জানতে হয়। এক্স-শোরুম প্রাইসের পরও আরও অনেককিছু জুড়ে যায় এই বাইকের সঙ্গে। এরমধ্যে ইনস্যুওরেন্স ছাড়াও থাকে রোড ট্যাক্সের মতো বিষয়গুলি। যার ফলে অন রোডে আসতে আসতে বাইকের দাম অনেকটাই বেড়ে যায়। আপনি যদি এই বাইক কেনার জন্য ১ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে থাকেন, তবে কত EMI দিতে হবে প্রতি মাসে ? কত টাকা অনরোড প্রাইসদিল্লিতে এই বাইকের দাম পড়বে বেস ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস ২.১৪ লাখ টাকা। পাশাপাশি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ টপ ভ্যারিয়েন্ট কিনতে লাগবে ২.৫৪ লক্ষ টাকা। একবার আপনি বেস মডেল বেছে নিয়ে ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে বাকি ১.১৪ হাজার টাকা বেস মডেলের EMI-এর মাধ্যেমে পেমেন্টে করতে হবে। কত টাকা পড়বে EMIএই ক্ষেত্রে আপনাকে ১.১৪ লাখ টাকা ৩ বছরের জন্য লোন নিতে হয়। সাধারণত সব ব্য়াঙ্কই এখন বাইক লোনে ৯.৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত চার্জ করে। সেই ক্ষেত্রে ৩৬ মাসের আপনার বাইকের EMI হতে পারে ৩৬৫০ টাকা। এই ক্ষেত্রে মনে রাখবেন, ফিন্যান্সের লোকজন আপনাকে বেশি সময়ের জন্য লোন দিলেও ৩ বছরের লোন নেওয়াই এখানে উপযুক্ত। এতে আপনাকে বেশি সুদ দিতে হবে না, পাশপাশি মাসে অত্যদিক EMI-এর বোঝাও চাপবে না। ২ ও ৫ বছরের লোন নিলে কী হবেআপনি এর বাইরে যদি আগে লোন শেষ করতে চান, তাহলে ২ বছরের অপশন নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মাসের কিস্তি ৫২৩০ টাকা হতে পারে। অন্যদিকে, ৫ বছরের জন্য মাসিক কিস্তি দিতে হলে আপনার EMI পড়বে ২৪০০ টাকা। তবে এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, মাসিক কিস্তি কমলেও আপনার সুদের হার অনেকটাই বেড়ে যাবে ৫ বছরের ক্ষেত্রে। আরও পড়ুন : নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]