Salary Hike : 'বেতন বৈষম্য দূর হবে'! পরিবহণ দফতরের এই সব কর্মীদের বাড়ছে বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিজেপি। প্রতিশ্রুতি মত সরকার গঠন করেই মহিলাদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মহিলাদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস-এর ঘোষণা করা হয়েছিল নতুন সরকারের তরফ থেকে। এই পরিষেবা যাতে সঠিকভা

কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিজেপি। প্রতিশ্রুতি মত সরকার গঠন করেই মহিলাদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মহিলাদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস-এর ঘোষণা করা হয়েছিল নতুন সরকারের তরফ থেকে। এই পরিষেবা যাতে সঠিকভাবে মানুষ পান, তাই পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ৫০টি নতুন বাস উদ্বোধন করেন তিনি। এরপর কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও দিলেন বড় বার্তা। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড ঘটছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশবান্ধব বাস নামানো, সব কিছুতেই আছে অত্যাধুনিক উন্নয়নের ছোঁয়া। মঙ্গলবার ৫০ টি নতুন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন করলেন। এরপর তিনি রাজ্যের গণপরিবহণ নিয়েও দিলেন বড় বার্তা। শুধু বাস নয়, এর পাশাপাশি মেট্রো, বিমান পরিষেবা নিয়ে কী কী ভাবছে সরকার, তা সবটা তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, বাংলায় এবার সরকারি বাস-এর রং পরিবর্তন হচ্ছে। এবার থেকে রাস্তায় সরকারি বাস মানেই গেরুয়া রঙের। আবার এই সরকারি বাসের জিরো ভ্যালু টিকিট নিয়েও ঘোষণা করেন তিনি। আবার মুখ খোলেন এই পরিবহণ বিভাগের বেতন বৈষম্য নিয়েও। আরও পড়ুন - মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল। তারা থার্ড-পার্টি এজেন্সিতে যে ড্রাইভার ও কন্ডাক্টরদের নেওয়া হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে ২০২৫-এ চালকদের বেতন বৃদ্ধি করে দিল। কন্ডাক্টররা বাদ পড়ে গেলেন। আমরা আসার পর এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ডাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। অগাস্ট মাস থেকে আপনারা এর ইফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য, সবাইকে নিয়ে চলতে চায়।'' মুখ্যমন্ত্রী আরও জানান, ''আজকে পরিবেশ বান্ধব ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন হল। পাশাপাশি আমি WBTC-কে ধন্যবাদ জনাব, স্বামী বিবেকানন্দের, তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া রঙে বাস গুলোকে সুসজ্জিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামীকে বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব, সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাঁদেরকে বিশেষভাবে ধন্যবাদ জনাব।''