Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনি : "সারা পৃথিবীর শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন।" ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশ্বাস দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "নিশ্চিত থাকুন, টাটাও আসবে-বাটাও আসবে। রিল্যায়েন্সও আসবে, আদানিও আসবে। ইজরায়েল থেকেও বিনিয়

ডানকুনি : "সারা পৃথিবীর শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন।" ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশ্বাস দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "নিশ্চিত থাকুন, টাটাও আসবে-বাটাও আসবে। রিল্যায়েন্সও আসবে, আদানিও আসবে। ইজরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে। মিউনিখ-লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভাল শিল্প-বান্ধব প্রকৃতি বিধাতা কোনও রাজ্যকে দেয়নি, যা পশ্চিমবঙ্গকে দিয়েছে। যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু, ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র-গুজরাতকে। তার ওপরে আমরা পৌঁছে যাব, এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, এসইজেডকে শক্তিশালী করতে চাই। পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই।"