Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
নয়া দিল্লি: 'কালীঘাট-তৃণমূল' কি এবার বিজেপির কাছাকাছি আসতে চলেছে? সংসদ ভবনের ক্যান্টিনের ছবি এবার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ছবিতে জে পি নাড্ডার সঙ্গে একই টেবিলে দেখা যাচ্ছে সৌগত রায়, শত্রুঘ্ন সিন্হাকে। এরপর দ্বিতীয় একটি ছবিতে দেখা গিয়েছে জে পি নাড্ডা ও অমিত শাহর লাঞ্চের টেবিলে সৌগত রায়। পরপর দ

নয়া দিল্লি: 'কালীঘাট-তৃণমূল' কি এবার বিজেপির কাছাকাছি আসতে চলেছে? সংসদ ভবনের ক্যান্টিনের ছবি এবার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ছবিতে জে পি নাড্ডার সঙ্গে একই টেবিলে দেখা যাচ্ছে সৌগত রায়, শত্রুঘ্ন সিন্হাকে। এরপর দ্বিতীয় একটি ছবিতে দেখা গিয়েছে জে পি নাড্ডা ও অমিত শাহর লাঞ্চের টেবিলে সৌগত রায়। পরপর দু'দিনের দুটি ছবি এবার ভাইরাল। আর 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদদের এমন ছবিতে বাড়ছে জল্পনা। আরও পড়ুন: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহ বা জে পি নাড্ডার সঙ্গে কী কথা হয়েছিল সৌগত রায় বা শত্রুঘ্ন সিন্হার? এই বিষয়ে মুখ খুলেছেন খোদ দমদমের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "অমিত শাহের সঙ্গে কোনও কথা ক্যান্টিনে হয়নি। জে পি নাড্ডার সঙ্গেও কোনও আলাদা কথা হয়নি। জে পি নাড্ডা ওই একই টেবিলে ছিলেন। যে টেবিলে অমিত শাহ বা বিজেপির সাংসদরা ছিলেন। আমরাই আগে গিয়েছিলাম। ওরা পরে গিয়েছিল।" তবে কি 'কালীঘাট তৃণমূল' তলে তলে যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে? এই প্রসঙ্গেও চালিয়ে খেললেন 'কালীঘাট তৃণমূল' -এর সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "না না, বিজেপির লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। যারা বিজেপিতে গিয়েছে তাদের আমরাই বলছি চলে এসো।" আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ! অন্যদিকে মুখ খুলেছেন তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, "আমি ছবিটা পাওয়ার পর ভাল করে দেখলাম। একটা হয়তো ক্যান্টিনে হতে পারে। কিন্তু আর একটা অ্যানেক্সে। হয়তো ওঁরা কোনও পরিকল্পনা করছেন। তার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। একটা জায়গায় দেখলাম, ওঁরা সরাসরি আলোচনা করছেন প্রাক্তন সভাপতি বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জে পি নাড্ডার সঙ্গে। আর একটা জায়গায় দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। হয়তো ওঁর সঙ্গে কোনও আলোচনা চলছে। এমন তো রাজনীতিতে হয়। এটা ডাবল ট্র্যাক।"