Saurav Das : আদালত থেকে বেরনোর পর পুলিশ ভ্যান থেকে চিৎকার, CJP-র সৌরভ বললেন...
নয়াদিল্লি : যন্তর মন্তরের ঘটনায় আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত। শুনানির পর আদালত থেকে বেরনোর সময় সৌরভ দাবি করেন যে, ন্যায়বিচারের অভাব রয়েছে। পুলিশ ভ্যান থেকে চিৎকার করে সৌরভ বলেন, "আমরা এক জরুরি অবস্থার মধ্যে আছি। এখানে কোনও ন্যায়বিচার নেই। এটি এ

নয়াদিল্লি : যন্তর মন্তরের ঘটনায় আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত। শুনানির পর আদালত থেকে বেরনোর সময় সৌরভ দাবি করেন যে, ন্যায়বিচারের অভাব রয়েছে। পুলিশ ভ্যান থেকে চিৎকার করে সৌরভ বলেন, "আমরা এক জরুরি অবস্থার মধ্যে আছি। এখানে কোনও ন্যায়বিচার নেই। এটি একটি পুলিশি আদালত, আর আপনারা তো দেখছেনই কী ঘটছে। তারা যে জায়গাগুলো দখল করে নিয়েছে, সেগুলোর দিকেই তাকান।" তাঁর এই মন্তব্য 'স্মিতা শর্মা জানালিস্ট' নামের একটি ইউটিউব চ্যানেলে ধরা পড়েছে। SIR ইস্যুতে যন্তর মন্তরে প্রতিবাদের সময় "আইনের প্রতি কোনও শ্রদ্ধাই দেখাননি।" ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সময় এমনই মন্তব্য করে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশি তদন্তের উল্লেখ করে আদালতের নির্দেশে বলা হয় যে, CJP নেতারা সাধারণ মানুষকে সংগঠিত ও প্ররোচিত করেছিলেন যেন তাঁরা যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, অথচ জায়গাটি এখন আর বিক্ষোভ প্রদর্শনের জন্য নির্ধারিত নয়। বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে ওই স্থানে প্রবেশের অভিযোগে, সোমবার আদালত তাঁদের জামিনদারদের দেওয়া নিশ্চয়তা (Sureties) প্রত্যাখ্যান করেছে। এদিকে SIR ইস্যুতে গড়ে তোলা আন্দোলনে সংগঠনের অন্যতম দুই মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে এক্স হ্যান্ডেলে লিখলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। উভয় নেতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ লিখলেন, "আশু ও সৌরভের প্রথম অপরাধ ছিল যন্তর মন্তরে তিরঙ্গা ওড়ানো। তাঁদের দ্বিতীয় অপরাধ ? পিছু হটতে অস্বীকার করা। পাঁচ দিন জেলে কাটানোর পরও, তাঁরা মুখে হাসি নিয়ে আদালতে প্রবেশ করেছেন, তাঁদের মনোবল অটুট।" প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির SIR ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। Cockroach Janta Party Ashu and Saurav’s first crime was waving the Tiranga at Jantar Mantar. Their second crime? Refusing to back down. Even after five days in jail, they walked into court with smiles on their faces, their spirits unbroken. https://t.co/wgrmxmBGnh — Abhijeet Dipke (@abhijeet_dipke) October 19, 2026