SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
SBI Jobs 2026 : প্রচুর ক্লার্ক পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক। ৭ অগাস্ট থেকে শুরু হয়েছে এই নির্দিষ্ট পদগুলিতে নিয়োগ। সব মিলিয়ে ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত, বাকি থাকা SC, ST ও OBC-দের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই এই

SBI Jobs 2026 : প্রচুর ক্লার্ক পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক। ৭ অগাস্ট থেকে শুরু হয়েছে এই নির্দিষ্ট পদগুলিতে নিয়োগ। সব মিলিয়ে ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত, বাকি থাকা SC, ST ও OBC-দের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই এই আবেদন করা যাবে। চাকরি প্রার্থীরা কেবল, একটি রাজ্য় বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারেন। কোন রাজ্যে কত নিয়োগ করছে স্টেট ব্যাঙ্কব্যাঙ্ক ১৫৩৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করায় ব্যাঙ্কের চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। এরমধ্য়ে ২০২৭ টি পোস্ট রয়েছে SC-দের জন্য, ১২১৯টি পদ রাখা হয়েছে ST-দের জন্য। OBC-দের জন্য রাখা হয়েছে ১১২টি পোস্ট। তবে এই পদে জেনারেল ক্যাটেগরির জন্য কোনও পদ রাখা হয়নি। কোন রাজ্য়ে কত নিয়োগ করছে ব্যাঙ্কস্টেট ব্যাঙ্কের এই নিয়োগ সবথেকে বেশি সংখ্যায় হচ্ছে গুজরাতে। এই রাজ্যে স্টেট ব্যাঙ্ক ২৮৯টি পদে নিয়োগ করেছে। এর পরেই রয়েছে মহারাষ্ট্রের নাম। বিজেপি শাসিত এই রাজ্যে মোট ১৬৫টি পদে নিয়োগ হবে। এরপরে আসছে মধ্যপ্রদেশের নাম, যেখানে রয়েছে ১৩৪ পদ। এ ছাড়াও ঝাড়খণ্ডে ১৩৩টি, কর্ণাটকে ১২০টি ও ওড়িশায় ১১১টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক। এ ছাড়াও রাজস্থানে ১০৬ টি পদে, অন্ধ্রপ্রদেশে ৮৮টি, তামিলনাড়ুতে ৬৫টি পদে হবে নিয়োগ। পাশাপাশি পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫৫ পদে নিয়োগার সুযোগ। জম্মু-কাশ্মীরের জন্য ৪২টি ও অসমের জন্য দেওয়া হয়েছে ৩৯টি পদ। কীভাবে আবেদন করতে হবে আপনাকে ?১ এই পদে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।২ এবার আপনাকে কারেন্ট ওপেনিংস সেগমেন্টে কাজের বিষয়টি দেখে নিতে হবে।৩ এই পর্বে এসে আপনাকে রেজিস্টার ও লগ ইন করতে হবে।৪ এখানে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য় আপলোড করতে হবে।৫ শেষে তথ্য় সাবমিট হয়ে গেলে ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন। বয়সসীমা ও যোগ্যতাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের স্নাতক হতেই হবে। তবে ফাইনাল ইয়ারের ছাত্ররাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্ত সেই চাকরিপ্রার্থীকে ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্য়ে স্নাতক হওয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। বয়স সীমার ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ কে শিরোধার্য করা হবে। এই ক্ষেত্রে আবেদনকারীকে ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত জাতির ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে। কীভাবে এই ক্ষেত্রে হবে পরীক্ষাSBI Clerk Recruitment-এর ক্ষেত্রে তিনটি পদে হবে পরীক্ষা। যেখানে আপনাকে প্রিলিমস, মেইনস ও ল্যাঙ্গোয়েজ টেস্ট দিতে হবে। এই প্রিলিমস পরীক্ষা সেপ্টেম্বরে হবে। মেইনস পরীক্ষা অক্টোবর কি নভেম্বরে হতে পারে। এক ঘণ্টার প্রিমিলিমস পরীক্ষা হবে, যেখানে ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের। আরও পড়ুন : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]