Sebaashray: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল, "অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ.."
কলকাতা: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানাল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় বলেছেন, 'অনিয়মের অভিযোগে স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তদন্ত হবে, অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ

কলকাতা: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানাল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় বলেছেন, 'অনিয়মের অভিযোগে স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তদন্ত হবে, অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ।' [yt]https://youtu.be/ZGw68Z93AYI?si=kMlvppFNYDzVRQAz[/yt] আরও পড়ুন, ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী" সেবাশ্রয়-২ প্রকল্প ঘিরে নতুন বিতর্ক। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর শিশুর অঙ্গহানির অভিযোগ। তিন বছরের শিশুর ডান হাত কেটে বাদ দিতে হয়েছে, অভিযোগ পরিবারের। ভুল চিকিৎসার কারণেই এই পরিস্থিতি, অভিযোগ পরিবারের। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের শিশুর পরিবারের। অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নাম। অভিযোগে তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেন-সহ মোট ৬ জনের নাম। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের হল। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে অভিযোগের আঙুল তোলা হল। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হল মামলা। বিষ্ণুপুরের অভিযোগকারী ও বাসিন্দা রুমা মান্না বলেন, কোনও সুরাহা হওয়ার থেকে আমার আরও ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার হাতটা চলে গেছে। ওঁর (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন। কিন্তু উনিও যে দায়িত্ব নেওয়ার পরে পুরোপুরি এড়িয়ে যাবেন আমাদের ভাবা-ছোঁয়ার বাইরে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না। তাঁদের তিন বছরের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত। দম্পতির দাবি, দিল্লি AIIMS-এ চিকিৎসার খরচ জোগাতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। এরপর সেবাশ্রয়ে শিশুর সব চিকিৎসা করানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন পর শিশুটিকে আর জি কর মেডিক্যালে পাঠানো হয় চিকিৎসার জন্য। দম্পতির অভিযোগ দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। উল্টে পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর গতবছর ১৬ জুন আর জি কর মেডিক্যাল থেকে ফের দিল্লি AIIMS-এই রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে, সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা-বাবা।