Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
ডায়মন্ড হারবার: দু'বার 'সেবাশ্রয়' প্রকল্প চালিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই ভূরি ভূরি অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে একাধিক অভিযোগ। আর এবার সেই 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের

ডায়মন্ড হারবার: দু'বার 'সেবাশ্রয়' প্রকল্প চালিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই ভূরি ভূরি অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে একাধিক অভিযোগ। আর এবার সেই 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের করলেন তিনিই। আরও পড়ুন: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এর আগে জোড়া FIR-এর পর এবার ফের অভিযোগ দায়ের হল অভিষেকের বিরুদ্ধে। অভিষেক, তাঁর PA সুমিত ও জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই অভিযোগ। তৎকালীন DM ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। "১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের। পারুলিয়া থানা ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের করেনি। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ", অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। সেবাশ্রয় নিয়ে এই যে অভিযোগ দায়ের হয়েছে, সেখানে প্রথম নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী হিসাবে নাম রয়েছে তাঁর। এ ছাড়াও নাম রয়েছে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, জাহাঙ্গির খান, শামিম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মেহবুব গায়েন ও স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিকের। আরও পড়ুন: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী অভিযোগ কী কী? মূল অভিযোগ ওষুধ পাচারের। সরকারি ও জনকল্যাণমূলক চিকিৎসা শিবিরের জন্য বিপুল পরিমাণ ওষুধ খোলা বাজার থেকে কেনা হয়েছিল কি না বা তাতে কোনও আর্থিক বেনিয়ম হয়েছিল কি না, সেই সব দেখতে আবেদন করা হয়েছে পুলিশের কাছে। এ ছাড়াও ওষুধ কেন মাটির নীচে লুকিয়ে রাখা হয়েছিল , সেই সূত্রেও অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ কী কী? মূল অভিযোগ ওষুধ পাচারের। সরকারি ও জনকল্যাণমূলক চিকিৎসা শিবিরের জন্য বিপুল পরিমাণ ওষুধ খোলা বাজার থেকে কেনা হয়েছিল কি না বা তাতে কোনও আর্থিক বেনিয়ম হয়েছিল কি না, সেই সব দেখতে আবেদন করা হয়েছে পুলিশের কাছে। এ ছাড়াও ওষুধ কেন মাটির নীচে লুকিয়ে রাখা হয়েছিল , সেই সূত্রেও অভিযোগ জানানো হয়েছে।