Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
কলকাতা: বলিউডের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, একেবারে প্রথম থেকে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) এবং সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) আন্দোলনকে সমর্থন করেছিলেন, তার মধ্যে অন্যতম হলেন শাবানা আজমি (Shabana Azmi)। নিজে তিনি পৌঁছে গিয়েছিলেন যন্তর মন্তরে। সেখানে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে

কলকাতা: বলিউডের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, একেবারে প্রথম থেকে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) এবং সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) আন্দোলনকে সমর্থন করেছিলেন, তার মধ্যে অন্যতম হলেন শাবানা আজমি (Shabana Azmi)। নিজে তিনি পৌঁছে গিয়েছিলেন যন্তর মন্তরে। সেখানে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 'সংসদ চলো' অভিযানে তিনি সামিল হয়েছিলেন নিজেও। বারে বারেই ছুটে গিয়েছেন আন্দোলনকারীদের পাশে। তবে যখন আন্দোলন সাফল্য পেল, তখন গৃহবন্দি শাবানা আজমি। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে, আপাতত গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। তবে বাড়ি থাকলেও, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বার্তা পেয়েছেন তিনি। সেখান থেকেই তিনি কী বার্তা দিলেন? ছাত্র যুবদের জন্য শাবানা আজমির বার্তা শাবানা আজমি বলেছেন, 'আমাদের দেশের তরুণদের নিয়ে আমি গর্বিত। তাঁদের উদ্দিপনাকে আমি স্যালুট জানাই। ওঁরা আমাদের দেখালেন, ভারতের সংবিধানই আমাদের সবচেয়ে বড় শক্তি।' তিনি আরও বলেছেন, 'আমি আন্দোলনে সামিল হয়েছিলাম, ছোটদের, ছাত্রছাত্রীদের পাশে ছিলাম। কিন্তু তারপরে আমি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হই। সেই কারণে আর ওদের মঞ্চে উপস্থিত হতে পারিনি। তবে আমার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি ওঁদের সমস্ত খবর পাচ্ছি। আমাদের দেশের যুবসমাজকে নিয়ে আমি গর্বিত। এই প্রথম কোনও আন্দোলনে এইরকম সক্রিয়ভাবে অংশ নিলাম। আর অনুভব করলাম, সাধারণ মানুষের কন্ঠস্বরের ও দাম আছে, জোর আছে, গুরুত্ব আছে।' শাবানা আজমি আরও বলেন, 'সরকারের উচিত দায়িত্ব নেওয়া যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ভালভাবে পরীক্ষা দিতে পারে। তাঁদের যেন নতুন করে পরীক্ষা না দিতে হয়।' সোনম ওয়াংচুককে কী বার্তা পাঠিয়েছিলে শাবানা এর আগে, যখন সোনম ওয়াংচুক অনশন করছিলেন, তখন শাবানা সোনমকে বার্তা পাঠিয়েছিলেন, 'প্রিয় সোনম ওয়াংচুক, আপনার মতো মানুষকে আমাদের দেশের ভীষণ প্রয়োজন। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সত্যের পাশে দাঁড়িয়ে রয়েছেন আপনি। আপনার জন্য আমরা সবাই গর্বিত। আর তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে অনশন তুলে নিন। কারণ, শিক্ষার পথে আপনার মতো পথপ্রদর্শকই তো সাহস বাড়িয়ে তোলে। এই লড়াইটা অনেক দূর পর্যন্ত লড়তে হবে, আর সেই কারণেই আপনার সুস্থতা ভীষণ জরুরি। আমি আপনার সঙ্গে রয়েছি'। আরও পড়ুন: Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!