Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
উত্তরপ্রদেশ, লখনউ : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে নামে এক তরুণীর বিরুদ্ধে তাঁর প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে। ক'দিন আগেই লখনউতে মৃত্যু হয়েছে ২৮ বছরের শিব শর্মা। একাধিক রেস্তোরাঁর মালিক ছিলেন শিব। জানা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে সম্পর্কও ছিল তাঁর। এই শ্রদ্ধার ফ্ল্যাটের ব্

উত্তরপ্রদেশ, লখনউ : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে নামে এক তরুণীর বিরুদ্ধে তাঁর প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে। ক'দিন আগেই লখনউতে মৃত্যু হয়েছে ২৮ বছরের শিব শর্মা। একাধিক রেস্তোরাঁর মালিক ছিলেন শিব। জানা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে সম্পর্কও ছিল তাঁর। এই শ্রদ্ধার ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়েই মৃত্যু হয়েছে শিবের। মৃত যুবকের মায়ের অভিযোগ, তাঁর ছেলে মোটেই আত্মহত্যা করেননি। বরং তাঁকে খুন করা হয়েছে, ব্যালকনি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিব শর্মার মা। এবার এই ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত শ্রদ্ধা। ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, শিবের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি শিবকে ঠেলে ফেলে দেননি। শিব আত্মহত্যা করেছেন বলেও দাবি করেছেন তরুণী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শ্রদ্ধা এবং তাঁর দিদি। শ্রদ্ধার দাবি, তিনি কোনও ভুল করেননি। এর পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি ভাল নেই। তিনি এই মুহূর্তে সুস্থ নন। তাই এই ঘটনায় তাঁর নাম না জড়ানোর অনুরোধও জানিয়েছেন শ্রদ্ধা। এর পাশাপাশি উচ্চপদস্থ আমলা, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও যাতে তাঁর নাম না জড়ানো হয়, ভিডিও বার্তায় সেই আবেদনও করেছেন শিব শর্মার বান্ধবী শ্রদ্ধা দুবে। সমস্ত কিছুর সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও দাবি করেছেন তিনি।