Shreyas Iyer: ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?
মুম্বই: অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জেতার পরই আচমকা দল থেকেই বাদ পড়তে হয়েছিল সূর্যকুমার যাদবকে। কারণ নিজের ব্যাটিং পারফরম্য়ান্স একেবারে তলানিতে ঠেকেছিল সূর্যকুমারের। এরপর ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে যাওয়া শ্রেয়স আইয়ারকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের জুনে দায়িত্

মুম্বই: অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জেতার পরই আচমকা দল থেকেই বাদ পড়তে হয়েছিল সূর্যকুমার যাদবকে। কারণ নিজের ব্যাটিং পারফরম্য়ান্স একেবারে তলানিতে ঠেকেছিল সূর্যকুমারের। এরপর ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে যাওয়া শ্রেয়স আইয়ারকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে আইয়ারের শুরুটা ছিল একটু অদ্ভুত। আয়ারল্য়ান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছিল। শ্রেয়সের নেতৃত্বে সিরিজ জয়, এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত। কিন্তু ব্য়াট হাতে ভাল পারফর্ম করতে পারছেন না ডানহাতি ব্যাটার। তাহলে কি নেতৃত্বের জন্যই শ্রেয়সের ব্যাটিংয়ে প্রভাব পড়ছে? ২৭শে অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি পর্যন্ত, অধিনায়ক হওয়ার পর থেকে আইয়ার ২৪ টি টোয়েন্টি ইনিংসে ৬৪৪ রান করেছেন। ১টি শতরান ও ২টো অর্ধ শতরান সহ শ্রেয়সের ব্যাটিং গড় ছিল ৩২.২০ ও স্ট্রাইক রেট ১৪৭.৭১। তার সর্বোচ্চ রান ছিল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১০২। View this post on Instagram A post shared by Team India (@indiancricketteam) অধিনায়ক হিসেবে ২৪টি ইনিংসে প্রায় ১৪৮-এর কাছাকাছি স্ট্রাইক রেট, একটি শতরান ও দুটো অর্ধশতরান করেছিলেন শ্রেয়স। এমনকী এক ক্যালেন্ডারবর্ষে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৬৫৬ টি টোয়েন্টি রানের রোহিত শর্মার রেকর্ডটি স্পর্শ করারও খুব কাছাকাছি ছিলেন তিনি। শুক্রবারের ম্য়াচের পর রোহিত শর্মার রেকর্ডও ভেঙে ফেলেছেন শ্রেয়স। চতুর্থ টি-টোয়েন্টিতে ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫৯ রান তুলে ইনিংস শেষ করেছিল নিউজ়িল্যান্ড। রান তাড়া করতে নেমে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। যখনই কোনও ব্যাটার রানের গতি বাড়িয়ে দুই, একটি বাউন্ডারি মারেন, তারপরেই নিউজ়িল্যান্ড তাঁদের সাজঘরে ফেরাতে সক্ষম হয়। ঠিক এমনটাই অভিষেক শর্মা ও শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে হয়। দু'জনে যথাক্রমে ২৭ ও ২২ রানে ফিশার ও মিলনের শিকার হন। এরপরে ইনিংসে প্রমোশন পাওয়া নীতীশ রেড্ডির পালা ছিল। তিনিও ২২ রান করে শুরুটা ভালভাবেই করেছিলেন। তবে তিনিও বেশিদূর এগোতে পারেননি। ৮৯ রানের মধ্য়ে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। নমন ধীর একই ধারা অব্যাহত রাখেন। ১৩ বলে ২৮ রান করে ফেরেন তিনি। পরের বলেই আউট হন অর্শদীপ। ভারত কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করলেও, তার থেকে বেশিদূর এগোতে পারেনি।