Shubman Gill: মন ভেঙেছেন শুভমন গিল, অভিযোগ পাকিস্তানের মহিলা ক্রিকেটপ্রেমীর
অকল্যান্ড: ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৪ নভেম্বর থেকে শুরু হবে, যার জন্য দল অকল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছে । শুভমন গিল শুরুতে ৩ ম্যাচে অধিনায়কত্ব করবেন, শেষের ২ ম্যাচে তিনি থাকছেন না । সেই ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার । নিউজিল্যান্ডে গিল এক পাকিস্তানি মহ

অকল্যান্ড: ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৪ নভেম্বর থেকে শুরু হবে, যার জন্য দল অকল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছে । শুভমন গিল শুরুতে ৩ ম্যাচে অধিনায়কত্ব করবেন, শেষের ২ ম্যাচে তিনি থাকছেন না । সেই ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার । নিউজিল্যান্ডে গিল এক পাকিস্তানি মহিলা ক্রিকেট ভক্তের মন ভেঙে দিয়েছেন, যার পর তিনি ভিডিওতে নিজের কষ্টের কথা জানিয়েছেন । পাকিস্তানি মহিলা ফ্যান জানিয়েছেন, তিনি শুভমন গিলের জন্য নিজের দেশের খেলোয়াড় আব্রার আমেদের সঙ্গে ঝগড়া করেছিলেন । কিন্তু গিল তাঁকে যে জবাব দিয়েছেন তাতে তিনি খুবই খারাপ বোধ করেছেন । তিনি আবরারকে যা বলেছিলেন, তার ভিডিওও শেয়ার করেছেন । ফারহান খান নামের ওই পাকিস্তানি মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন । সেখানে তিনি একটি পুরনো ক্লিপও যোগ করেছেন, যেখানে তাঁকে আবরার আমেদের উদ্দেশে বলতে শোনা যায়, "শুভমন গিলকে কী ইশারা করছিলে । কেন করেছিলে?" এই কথা বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা আব্রার শুনছিলেন ।" এরপর মহিলা নতুন ভিডিওতে জানান, তিনি গিলের জন্য আব্রারকে খারাপ কথা বলেছিলেন এবং গিল তাঁর মন ভেঙে দিয়েছেন । পাকিস্তানি মহিলা বলেন, "আমি শুভমন গিলের জন্য পাকিস্তানি খেলোয়াড়, আব্রার আমেদের সঙ্গে নিউজিল্যান্ডে ঝগড়া করেছি । যখন আমি গিলকে বললাম যে আমার একটি ছবি চাই, তখন তিনি বললেন 'Sorry'. এটা ভাল কথা নয় ।" View this post on Instagram A post shared by Farhan Khan (@farhankhannz) নিউজিল্যান্ড সফরে ভারত এখন ৫ ম্যাচের টি ২০ সিরিজ খেলছে, যার শেষ ম্যাচ ১ নভেম্বর হ্যামিল্টনে হবে । শুভমন গিল এই সিরিজের অংশ নন । টি-২০-তে ভারত ৩-১ ব্যবধানে লিড ধরে রেখেছে । রবিবারের শেষ টি-২০-র পর ভারত ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে । প্রথম ওয়ান ডে বুধবার, ৪ নভেম্বর অকল্যান্ডে হবে । ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি সকাল ৭:৩০টা থেকে শুরু হবে । আরও পড়ুন: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা