Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
কলকাতা: নতুন ওয়েব সিরিজে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ইতিমধ্যেই ছোটপর্দার গণ্ডি পেরিয়ে, বড়পর্দায় পা রেখেছেন তিনি। টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থার প্রযোজনায়, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে মনজয় করেছেন তিনি। ছোটপর্দা থেকেই যাত্রা শুরু হয়েছিল শ্যামৌপ্তির। একের পর এক ধারাবা

কলকাতা: নতুন ওয়েব সিরিজে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ইতিমধ্যেই ছোটপর্দার গণ্ডি পেরিয়ে, বড়পর্দায় পা রেখেছেন তিনি। টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থার প্রযোজনায়, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে মনজয় করেছেন তিনি। ছোটপর্দা থেকেই যাত্রা শুরু হয়েছিল শ্যামৌপ্তির। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে, তিনি একেবারে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। এরপরে তিনি পা রাখেন, ওয়েব সিরিজে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে শ্যামৌপ্তি প্রমাণ করেছেন যে, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। ওয়েব সিরিজের পরে, তিনি পা রেখেছেন বড়পর্দাতেও। সম্প্রতি একটি নন ফিকশন শো-তেও অভিনয় করছেন শ্যামৌপ্তি। তবে এবার নতুন কাজ, নতুন 'রহস্য' সমাধান করবেন তিনি। নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, অন্যান্য ভূমিকায় থাকছেন কে কে? মুভিং রিলস এন্টারটেনমেন্টের (Moving Reels Entertainment) প্রযোজনায় আসছে নতুন ওয়েব সিরিজ, 'রহস্য'। আর সেখানেই মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি। শুধু তিনিই নন, এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, যুধাজিৎ সরকার (Judhajit sarkar), স্রোতোস্বিনী চট্টোপাধ্যায় (Srotyaswini Chatterjee), নিকুঞ্জ সরকার (Nikunja Sarkar) এবং একাধিক অন্যান্য অভিনেতা অভিনেত্রী। ওয়েব সিরিজটির পরিচালনা করছেন, সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)। আগেই এই সিরিজটির শ্যুটিং হয়ে গিয়েছে। একটি অভিজাত বাড়িতে ঘটে যাওয়া একটি খুন এবং তাকে ঘিরে ঘনিয়ে ওঠা রহস্য নিয়ে এগিয়ে যায় এই সিরিজের গল্প। একটি অভিজাত জমিদার বাড়িতে ঘটে যায় একটি খুনের ঘটনা। তদন্ত যখন চলছে, সেই সময়ে তদন্তে যোগ দেন, দুই মহিলা গোয়েন্দা। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে জমিদার বাড়ির অন্দরে লুকিয়ে থাকা বিভিন্ন ঘটনা আর গোপন সব রহস্য। জমিদার বাড়িতে ঘটে যাওয়া এই খুনই কি একমাত্র অপরাধ নাকি এই বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চেপে রাখা হয়েছে কোনও সত্যিকে? সেই রহস্য সমাধানেই এগিয়ে যাবে সিরিজের গল্প। শ্যামৌপ্তি এবং যুধাজিৎতে দেখা যাবে তদন্তকারী অফিসারের ভূমিকায়। ‘রহস্য’ শুধুমাত্র একটি খুনের তদন্তের গল্প নয়; এটি মানুষের মনস্তত্ত্ব, গোপন অভিসন্ধি, পারিবারিক ইতিহাস এবং সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখার অসম্ভব চেষ্টা নিয়ে তৈরি এক রহস্যময় আখ্যান। এখানে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব গল্প, প্রত্যেকের কাছেই রয়েছে কিছু না বলা কথা, আর প্রত্যেকটি চরিত্রই যেন রহস্যের এক একটি আলাদা দরজা। পুজোয় মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজ। আরও পড়ুন: Vidya Balan: একান্তে দেখা করতে হোটেলের ঘরে আসেন পরিচালক, কী ঘটেছিল বিদ্যা বালনের সঙ্গে?