SIP VS STP : SIP না STP ? কীভাবে বিনিয়োগ করলে আসবে বেশি রিটার্ন, পার্থক্য ও সুবিধা কী রয়েছে ?
SIP VS STP Investment Plan : বাজারে বিনিয়োগের ক্ষেত্রে SIP-র বিষয়ে জানলেও অনেকেই জানেন না STP-র বিষয়ে। সেই ক্ষেত্রে কাদের জন্য কোনটা বিনিয়োগের হাতিয়ার, তা বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। এখানে দেওয়া হল সেই বিষয়ে যাবতীয় তথ্য়। জেনে নিন, আপনার বিনিয়োগের জন্য কোনটা কাজে লাগতে পারে। কাদের জন্য কে

SIP VS STP Investment Plan : বাজারে বিনিয়োগের ক্ষেত্রে SIP-র বিষয়ে জানলেও অনেকেই জানেন না STP-র বিষয়ে। সেই ক্ষেত্রে কাদের জন্য কোনটা বিনিয়োগের হাতিয়ার, তা বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। এখানে দেওয়া হল সেই বিষয়ে যাবতীয় তথ্য়। জেনে নিন, আপনার বিনিয়োগের জন্য কোনটা কাজে লাগতে পারে। কাদের জন্য কোনটা সেরাসাধারণত চাকরিজীবীরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মাসে মাসে SIP করে থাকেন। অন্যদিকে, যাদের কাছে বিশাল অঙ্কের তহবিল রয়েছে, তারা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্য়মে তহবিল বাড়ানোর চেষ্টা করতে পারেন। বর্তমানে SIP ও STP-র মতো বিনিয়োগের অপশনগুলি বড় বিনিয়োগকারীরাও ব্যবহার করছেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস (PMS)-এর আওতায় এমন অনেক গ্রাহক রয়েছেন, যারা প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেন। তাই, আপনি যদি প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান, তবে এসআইপি (SIP) ও এসটিপি (STP) সম্পর্কে ধারণা থাকা জরুরি। SIP ও STP আসলে কী ?সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মাসে মাসে SIP-র ক্ষেত্রে ইনভেস্টাররা মাসে মাসে আয়ের একটা অংশ নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। সাধারণত মাসে মাত্র ৫০০ টাকা থেকে শুরু করা যায় SIP। সাধারণ মানুষের কাছে এই বিনিয়োগ পদ্ধতি অনকেই বেছে নেন। যারা দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে বড় ফান্ড গড়তে চান, তাদের জন্য এই পদ্ধতি সুবিধাজনক। STP কাদের জন্য ?অন্যদিকে, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্য়মে আপনি আগে বিনিয়োগ করা বড় ফান্ড ট্রান্সফার করতে পারেন। এটি আপনি ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার পুরো তহবিল এককালীন বাজারে ইনভেস্ট করতে হবে না। আপনি সহজেই এখানে কিস্তিতে বিনিয়োগ করতে পারেন। উদাহরণ হিসেবে আপনি আপনার টাকা একটি লিকুইড ফান্ডে রেখে প্রতি মাসে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে পারেন। আপনি PMS-এ প্রতি মাসে ৫০,০০০ টাকা রাখতে পারেন মনে রাখবেন, যেকোনও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে ইনভেস্টারদের অর্থ পেশাদার পোর্টফোলিও ম্যানেজাররা পরিচালনা করেন। সেই ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট বিনিয়োগ কৌশল নিয়ে শেয়ার বা অন্য়ান্য অ্যাসেটে টাকা বিনিয়োগ করেন। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, PMS-এ সাধারণত ন্যূনতম বিনিয়োগের সীমা ৫০ লক্ষ টাকা। তাই, মাত্র ৫০,০০০ টাকা দিয়ে এখানে বিনিয়োগ শুরু করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চাইলেও, এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তাবলী পূরণ করতে হয়। আপানার টাকা কোথায় রাখবেন ? বিনিয়োগের আগে থেকেই একটা বিষয় বুঝে নিতে হবে, আপনি যদি বেতন থেকে ৫,০০০ বা ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান, তবে মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP) একটি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে, যদি আপনার কাছে আগে থেকেই বড় অঙ্কের বিপুল অর্থ থাকে, তবে আপনি এসটিপি (STP)-এর কথা ভাবতে পারেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার বিনিয়োগের সিদ্ধান্তটি যেন আপনার আর্থিক অবস্থা, লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর নেওয়া হয়। আরও পড়ুন : চাকরি ছাড়াই মাসে পাবেন ২০,৫০০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]