SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
লখনউ: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। ভোটচুরির অভিযোগে সরব বিরোধীরা। তবে SIR নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ পড়ে গিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। বিজেপি কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন, ভোটারতালিকা

লখনউ: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। ভোটচুরির অভিযোগে সরব বিরোধীরা। তবে SIR নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ পড়ে গিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। বিজেপি কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন, ভোটারতালিকা কাটাছেঁড়া করে দেখতে হবে বার বার করে। যোগ্য ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য় করতে হবে। (Yogi Adityanath on SIR) সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার উত্তরপ্রদেশে বিজেপি-র কার্যনির্বাহী কমিটির বৈঠকে SIR-এ ভূরি ভূরি নাম বাদ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যোগী। তিনি জানান, সবমিলিয়ে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। যোগ্যদের নাম অবশ্যই ভোটার তালিকায় রাখতে হবে। এত সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ায় শহরাঞ্চলের ২৮টি বিধানসভা কেন্দ্রে দলের ভিত দুর্বল হয়ে পড়ছে বলেও জানান তিনি। (SIR in Uttar Pradesh) আরও পড়ুন: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর জনসংখ্য়াকে সামনে রেখে যোগী জানান, উত্তরপ্রদেশে ১৬ কোটির বেশি ভোটার হওয়া উচিত। অথচ বর্তমানে মেরেকেটে ১৩ কোটি ভোটার দেখা যাচ্ছে। পঞ্চায়ে নির্বাচনে ভোট দেওয়া ৬৬ লক্ষের বেশি মানুষের নাম কী করে বিধানসভা কেন্দ্রগুলি থেকে বাদ গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন যোগী। একই ভাবে, জনকল্যাণমূলক সরকারি প্রকল্পে উপকৃত ৫৫ লক্ষের নাম ভোটার তালিকায় না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। বৈঠকে যোগী যে পরিসংখ্যান পেশ করেন, সেই অনুযায়ী, উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় ৪.৫ লক্ষ অল্পবয়সি ছেলেমেয়ের নাম বাদ গিয়েছে। বিজেপি কর্মীদের BLO-দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দিয়েছেন যোগী। সাংসদ-বিধায়কদেরও বলা হয়েছে, হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে, তা দেখতে। আরও পড়ুন: বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দু’জনের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, বলা হল, ১৭ বছরের বেশি জেল খেটে ফেলেছে SIR প্রক্রিয়ায় উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২.০৪ কোটির বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে শহরাঞ্চলে। নাম বাদ গিয়েছে প্রচুর মহিলার। ৮৪ লক্ষের বেশি নতুন ভোটারের নাম যোগ করার পর উত্তরপ্রদেশের মোট ভোটার সংখ্যা এখন ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। তবে এই প্রথম নয়, এর আগেও SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যোগী। হিন্দু ভোটারদের নাম যাতে বাদ না পড়ে, সেই মতো নির্দেশ দিয়েছিলেন বিজেপি কর্মীদের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে।