Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Smartphones Under Rs 20000: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এই সিরিজে লঞ্চ হয়েছে গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি এবং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন। সেই দলেই নাম জুড়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোনের। দুটো রঙে

Smartphones Under Rs 20000: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এই সিরিজে লঞ্চ হয়েছে গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি এবং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন। সেই দলেই নাম জুড়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোনের। দুটো রঙে লঞ্চ হয়েছে এই নতুন ফোন যেখানে দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন রয়েছে। এছাড়াও ইউজাররা পাবেন স্যামসাংয়ের নিজস্ব Exynos 1300 সিরিজের চিপসেট। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা ঝকঝকে ছবি তুলতে ইউজারদের সাহায্য করবে। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোনের দাম ভারতে কত টাকা এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল, যার দাম ২২,৯৯৯ টাকা। ২০ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ক্রেতারা পাবেন লঞ্চ অফার। তার ফলে বেস মডেলের দাম ২০০০ টাকা কমে হবে ১৭,৯৯৯ টাকা। বোল্ড ব্ল্যাক এবং ভিভিড ভায়োলেট - দুই শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোন। লয়েলদিন আগে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছ টেকনো স্পার্ক ৫০এস ৫জি মডেল। এর আগে টেকনো স্পার্ক ৫০ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। নতুন ফোন দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে এবং আগামী সপ্তাহের শুরু থেকে ই-কমার্স সংস্থা থেকে কেনা যাবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ অপশন নিয়ে টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোন লঞ্চ হয়েছে। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০০০ সিরিজের চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটিই রেয়ার ক্যামেরা ইউনিট। একটি লম্বালম্বি ওষুধের বা ক্যাপস্যুলের মতো আকার-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে এই ফনের ব্যাক প্যানেলে। টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোনে একটি ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা।