Smriti Mandhana: বিশ্বরেকর্ড স্পর্শ করার সামনে স্মৃতি মান্ধানা, আজই নাম লেখাতে পারেন ইতিহাসে
বঢোদরা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা ইতিহাস গড়ার দোরগোড়ায় রয়েছেন। আজ ভারত ও জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বঢোদরায় খেলা হবে। টিম ইন্ডিয়া প্রথম ওয়ান ডে ম্যাচ ৯ উইকেটে জিতে গিয়েছিল। যেখানে স্মৃতি ৩২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ১০০

বঢোদরা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা ইতিহাস গড়ার দোরগোড়ায় রয়েছেন। আজ ভারত ও জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বঢোদরায় খেলা হবে। টিম ইন্ডিয়া প্রথম ওয়ান ডে ম্যাচ ৯ উইকেটে জিতে গিয়েছিল। যেখানে স্মৃতি ৩২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ১০০ রানের অঙ্ক স্পর্শ করে ফেললে, মহিলা ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন। ভারত ও জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বঢোদরার বিসিএ স্টেডিয়ামে খেলা হবে। যা ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টায় শুরু হয়েছে। সব ফর্ম্যাট মিলিয়ে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড ইতিমধ্যেই মান্ধানার নামে। তিনি এখনও পর্যন্ত ১৮টি সেঞ্চুরি করেছেন তিন ফর্ম্যাট মিলিয়ে। স্মৃতি মান্ধানা গড়বেন বিশ্বরেকর্ড স্মৃতি মান্ধানা তাঁর ১২১ ম্যাচের ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ১৪টি সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বেশি ODI সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটারদের মধ্যে বর্তমানে মান্ধানা দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, যিনি এখনও পর্যন্ত ১৫টি সেঞ্চুরি করেছেন। আজ মান্ধানা জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১০০ রান করে ফেললে, তিনি মেগ ল্যানিংয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেলবেন। মান্ধানা ছাড়া আর কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার ওয়ান ডে-তে ১০ বা তার বেশি সেঞ্চুরি করতে পারেননি। মহিলা ODI-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি ১৫ সেঞ্চুরি - মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) ১৪ সেঞ্চুরি - স্মৃতি মান্ধানা (ভারত) ১৪ সেঞ্চুরি - হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ়) ১৩ সেঞ্চুরি - লৌরায় ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা) জিম্বাবোয়ে মহিলা ক্রিকেট দল প্রথমবার ভারতের সফরে এসেছে। আগে টি-২০ সিরিজে তাদের ০-৩ ব্যবধানে বড় হারের মুখে পড়তে হয়েছিল। এখন ওয়ান ডে সিরিজেও ভারত প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। 5️⃣0️⃣ up for #TeamIndia in the 7th over! Harmanpreet Kaur and Pratika Rawal in the middle 🤝 Updates ▶️ https://t.co/ECnfLgdfi7 #INDvZIM | @mflone_ | @ImHarmanpreet | @RawalPratika https://t.co/yocrQJyMRM — BCCI Women (@BCCIWomen) October 25, 2026 ভারতের হয়ে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটারদের মধ্যে স্মৃতি মান্ধানার (১৪) পর হরমনপ্রীত কৌরের নাম আসে, যিনি ৭টি সেঞ্চুরি করেছেন। কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজও তাঁর ঐতিহাসিক কেরিয়ারে ওয়ান ডে ফর্ম্যাটে ৭টি সেঞ্চুরি করেছিলেন। আরও পড়ুন: তিলক-নীতীশের ম্যাচ জেতানো পার্টনারশিপ, ভেঙে চুরমার আগের সব রেকর্ড