Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
নয়াদিল্লি: শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং নিট প্রশ্নপত্রের ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে (CJP Protest) চলছে প্রতিবাদ। সেখানেই আমরণ অনশনে বসেছেন বিশিষ্ট সমাজ ও পরিবেশকর্মীল সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হচ্ছে, উত্তর উত্তর কমছে ওজন

নয়াদিল্লি: শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং নিট প্রশ্নপত্রের ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে (CJP Protest) চলছে প্রতিবাদ। সেখানেই আমরণ অনশনে বসেছেন বিশিষ্ট সমাজ ও পরিবেশকর্মীল সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হচ্ছে, উত্তর উত্তর কমছে ওজনও। সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন স্তরের, বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই তালিকায় সামিল হলেন ভারতীয় তারকা ক্রিকেটারের বোনও। কথা হচ্ছে দীপক চাহার ও রাহুল চাহারের বোন মালতি চাহারের (Malti Chahar)। সোশ্যাল মিডিয়ার জেরে তিনি ভারতীয় ক্রিকেটমহলে বেশ পরিচিত এবং জনপ্রিয়। সেই মালতি চাহারই এবার সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের আর্জি জানালেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি সোনাম ওয়াংচুকের পাশে আছি এবং আশা করছি কথাবার্তা ও গণতান্ত্রিক উপায়ে লাদাখ ও শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যার এক শান্তিপূর্ণ, সঠিক এবং অর্থবহ সমাধান বেরিয়ে আসবে। আমি আশা করছি ওঁর অনশন দ্রুতই শেষ হবে এবং সকলে মিলে একসঙ্গে কাজ করে একটি গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সমাধান বের করা সম্ভব হবে। ওঁর (সোনম) শক্তি, সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।' I stand with Sonam Wangchuk and sincerely hope for a peaceful, just, and meaningful resolution to the issues concerning Ladakh and the education system through dialogue and democratic engagement. I hope his hunger strike ends soon and that all stakeholders work together toward a… pic.twitter.com/8RIrHhrHmg — Malti Chahar🇮🇳 (@ChaharMalti) July 17, 2026 সরাসরি কাউকে কাঠগড়ায় না তুললেও, সোনমের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর পাশে দাঁড়ানো এবং মালতির এই আবেগঘন বার্তা সকলের মন ছুঁয়ে যায়। আরও পড়ুন:- বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি? তবে আজই ২১ দিন অনশনের পর ওয়াংচুককে যন্তরমন্তর থেকে সরিয়ে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, অনশন চলাকালীন সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। গত কয়েকদিনে তাঁর ৯ কেজিরও বেশি ওজন কমে যায়। চিকিৎসকদের পরামর্শ এবং আদালতের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশ তাদের এক্স (X) হ্যান্ডলে জানায়, দিল্লি হাইকোর্ট সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই তাঁকে যন্তরমন্তর থেকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল ৭টা ৪০ মিনিটে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে গ্রহণ ও ভর্তি করা হয় । পরে হাসপাতালে চিকিৎসকরা তাঁকে দেখেন। প্রয়োজনীয় পরীক্ষা করেন। তারপর হাসপাতাল একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে দীর্ঘদিন না-খাওয়া ও শরীরে জলশূন্যতার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।