Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
নয়াদিল্লি: নয় নয় করে ১৯ দিন পার। এখনও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে এবার তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্

নয়াদিল্লি: নয় নয় করে ১৯ দিন পার। এখনও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে এবার তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেন তিনি। পরিবর্তে সোনমকে শিক্ষামন্ত্রী করার দাবি জানালেন। (Soonam Wangchuk) বৃহস্পতিবার রথযাত্রার দিন সোনমের কাছে পৌঁছন কেজরিওয়াল। কথা বলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ ডিপকের সঙ্গেও। সেখানে বক্তৃতা করার সময় কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “পরীক্ষার প্রশ্নপত্র লাগাতার ফাঁস হয়ে চলেছে। প্রশ্নপত্রে অনিয়ম ধরা পড়ছে, পরীক্ষার মূল্যায়নেও অনিয়ম চলছে। NEET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। তার পরও ঘটনার পুনরাবৃত্তি রুখতে কোনও পদক্ষেপ করেনি সরকার। NEET-এর পর আরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। CBSE-র মূল্যায়নে অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।” (Sonam Wangchuk Health Condition) आज जंतर-मंतर जाकर सोनम वांगचुक जी के संघर्ष का समर्थन किया। उनके हौसले को मेरा सलाम। pic.twitter.com/2txvqOE9Kd — Arvind Kejriwal (@ArvindKejriwal) July 16, 2026 আরও পড়ুন: ISRO ছাড়ছেন দলে দলে বিজ্ঞানীরা, ১০০-র বেশি পদত্যাগী, স্বেচ্ছাবসরও নিচ্ছেন অনেকে, এবার নড়েচড়ে বসল কেন্দ্র কেজরিওয়াল আরও বলেন, “সরকারের ঔদ্ধত্যে ডুবে রয়েছে। আমি সরকারকে বলতে চাই, যুবসমাজের দাবিদাওয়া শুনুন, নয়ত এই যুবসমাজ ২০২৯ সালে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে আপনাদের। প্রধানমন্ত্রী এবং দেশের ১৪০ কোটি মানুষকে বলব, সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হোক।” একদিন আগে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও যন্তর মন্তরে সোনমের সঙ্গে দেখা করেন। এর আগে, তৃণমূলের মহুয়া মৈত্রও সেখানে গিয়েছিলেন। বলিউডের বেশ কিছু কলাকুশলীও সেখানে পৌঁছন। অভিনেত্রী রাখী সাওয়ন্তও সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁকে বলতে শোনা যায়, “ফালতু লোকজনের জন্য সোনম ওয়াংচুকের প্রাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। আপনার জীবন অত্যন্ত মূল্যবান।” আরও পড়ুন: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল… সোনমের চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। চিকিৎসক সতীশ লাম্বা জানান, মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন সোনম। ৯ কেজি ওজন কমে দিয়েছে তাঁর। শয়নরত অবস্থায় ব্লাড সুগার ১০৫/৬১ mmHg, বসে থাকার সময় ১০১/৬৫ mmHg. জলপান করছেন তিনি, মানসিক ভাবে সজাগ রয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদি অনশনের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছেন, যেখানে তাঁর স্বাস্থ্য়ের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে।