Sonam Wangchuk: ২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক
কলকাতা: এতদিন তাঁর ভিডিওতে থাকত প্রতিবাদের কথা, NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিদ্রোহ, ছাত্রছাত্রীদের কথা... তবে অনশনভঙ্গের পরে, দ্বিতীয় ভিডিওতে সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)-এর গলায় হতাশা। আগের সমস্ত ভিডিওগুলোতে তিনি আশাবাদী ছিলেন। সবসময়েই বার্তা দিয়ে এসেছেন যে, সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস না পেলে,

কলকাতা: এতদিন তাঁর ভিডিওতে থাকত প্রতিবাদের কথা, NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিদ্রোহ, ছাত্রছাত্রীদের কথা... তবে অনশনভঙ্গের পরে, দ্বিতীয় ভিডিওতে সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)-এর গলায় হতাশা। আগের সমস্ত ভিডিওগুলোতে তিনি আশাবাদী ছিলেন। সবসময়েই বার্তা দিয়ে এসেছেন যে, সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস না পেলে, তিনি অনশন ছাড়বেন না.. তাহলে এদিন তাঁর গলায় কেন হতাশার সুর? এমন কী হল সোনম ওয়াংচুকের সঙ্গে? ২৬ দিন অনশন করার পরে, চরিত্রের শংসাপত্র নিতে হবে? বিস্ফোরক সোনম ওয়াংচুক বৃহস্পতিবার মধ্যরাতে, জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ (JP Nadda and Jitendra Singh)-এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙেন সোনম। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, এই কথা প্রকাশ্যে আনতে তাঁর কষ্ট হচ্ছে যে, অনশনভঙ্গ করেও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সোনমের কথায়, '২৬ দিন অনশনে আমার ১১ কেজি ওজন কমে গিয়েছে, শরীরে একাধিক চিরকালীন ক্ষতি হয়ে গিয়েছে। লাদাখের ঠাণ্ডা থেকে দিল্লির তপ্ত রোদে এসে বসে অনশন করেছি। এই সমস্ত কিছু করার পরে, আমায় অন্য কারও থেকে চরিত্রের শংসাপত্র নিতে হবে এবার? আমার অনশন পবিত্র ছিল কি না, সেটার প্রমাণ আমায় দিতে হবে? আমি এর হাতে খাবার খেয়ে অনশন ভাঙলাম কেন, ওর হাতে খাবার খেলাম না কেন.. কী কী লেনদেন হল, কী কী বাণিজ্যিক চুক্তি হল... এই সমস্ত প্রশ্নের উত্তর আমায় এবার দিতে হবে? কাল থেকে তরল খাবার খাচ্ছি, সামান্য একটু উঠে বসতে পেরেছি। আর সেই ক্ষমতা দিয়ে আমায় ভিডিও করে এইসব বলতে হচ্ছে!' সোনম আরও বলেন, 'সকাল থেকে আমায় অনেকে ফোন করেছেন, জানিয়েছেন আমার কাজ নিয়ে নাকি অনেকেই প্রশ্ন তুলেছেন। আমায় প্রশ্ন করছেন, কী কী চুক্তি হয়েছে? চুক্তি করার হলে আমি ২৬ দিন অনশন করতাম? ঠাণ্ডাঘরে বসেই তো চুক্তি করে নিতে পারতাম। আপনারা তো চুক্তি করতে দেখেছেন অনেককে। দিল্লির গরমে, রাস্তার ধারে দিনের পর দিন বসে আমায় চুক্তি করতে হবে? যে সমস্ত মানুষের মাথায় এই সমস্ত ভাবনা আসে, তাদের আমি ধিক্কার জানাই। আপনারা জানেন না, গত কয়েকদিন আমি, আমার পরিবারকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালে কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে আমি আপনাদের দোষ দিই না। আপনারা হয়তো জানেন না গোটা বিষয়টা তাই বলছেন। আপনারা যদি কোনও রাজনৈতিক ছাতার তলায় না থেকে, রাজনীতি বিরত থেকে কথা বলেন, তাহলে আপনাদের কথা শুনব, উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনও কথা শোনার আগে, বিশ্বাস করার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে, আপনারা কোনও রাজনৈতিক প্ররোচনায় বিশ্বাস করে ফেলছেন না তো?' আরও পড়ুন: Sonam Wangchuk: দেওয়া হয়নি মোবাইল, লিখতেন টিস্যুতে! চোখে পড়লে ছিঁড়ে ফেলা হত সেটাও! সফদরজং-এ ভয়াবহ অভিজ্ঞতা সোনম ওয়াংচুকের!