Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
কলকাতা: আজ, বাদল অধিবেশনের দিনই সংসদ ভবন অভিযানের কথা, ককরোচ জনতা পার্টির। তবে তার আগেই, রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশ জানিয়েছেন, কেবলমাত্র যন্তর মন্তর ছাড়া, দিল্লিতে নিষিদ্ধ সমস্ত বেআইনি জমায়েত। নয়াদিল্লি জুড়ে জারি করা হয়েছে, BNS-এর ১৬৩ ধারা। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের

কলকাতা: আজ, বাদল অধিবেশনের দিনই সংসদ ভবন অভিযানের কথা, ককরোচ জনতা পার্টির। তবে তার আগেই, রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশ জানিয়েছেন, কেবলমাত্র যন্তর মন্তর ছাড়া, দিল্লিতে নিষিদ্ধ সমস্ত বেআইনি জমায়েত। নয়াদিল্লি জুড়ে জারি করা হয়েছে, BNS-এর ১৬৩ ধারা। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে, প্রতিবাদের নির্ধারিত স্থান যন্তর মন্তর ছাড়া কোথাও জমায়েত করা যাবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে, ২০ জুলাই সংসদ ভবন অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে অনুরোধ, কোনও বেআইনি জমায়েত বা মিছিলে অংশ নেবেন না। আর আজ, অভিযান শুরুর আগেই লাঠিচার্জ করে অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ। অভিযান শুরুর আগেই পুলিশের লাঠিচার্জ যন্তর মন্তরে নামল আরপিএফ, পুলিশ। ককরোচ পার্টির মুখ্য মুখপাত্রকে আজ নিয়ে যাওয়া হয় ডেপুটি কমিশনারের অফিসে। আজ শুধু ককরোচ জনতা পার্টি নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অনেকেই আজ সাংসদ অভিযানে অংশ নেবেন বলে জমায়েত হয়েছিলেন। এদিনের জমায়েতে জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছিলেন ককরোচ জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষেরা। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) আগেই বার্তা দিয়েছিলেন যে, এই অভিযান হবে অহিংস। সেই কারণেই, অভিযানের সময়ে প্রতিবাদকারীরা হাতে নিয়ে আসেন, জাতীয় পতাকা আর গোলাপফুল। তবে এদিন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ করে অভিযানকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। অন্যদিকে সোনম ওয়াংচুক হাসপাতাল থেকে বার্তা দিয়েছেন, যদি সরকারের তরফে নেতা সাংসদেরা এসে তাঁর সঙ্গে দেখা করেন হাসপাতালে, তাহলে তিনি অনশন ভাঙতে পারেন। সোনমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল থেকে সোনম ওয়াংচুকের বার্তা আজ সকালে, হাসপাতাল থেকে একটি চিঠি পাঠিয়েছেন সোনম ওয়াংচুক। সেখানে তিনি লিখেছেন, 'আপনারা অনেকেই আমার থেকে জানতে চাইছেন, কবে এই অনশন ভাঙব আমি? আগেই ইঙ্গিত দিয়েছিলাম, ২০ জুলাই এই অনশন ভাঙতে পারি আমি, যদি প্রথমত, প্রশ্নফাঁস সহ সাম্প্রতিক ঘটে যাওয়া যাবতীয় শিক্ষাব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে সরকার। অথবা দ্বিতীয়ত, যদি আমি এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্ব সংসদে যেতে পারি এবং নেতা মন্ত্রীরা আমাদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন যে, এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা করা হবে। অথবা তৃতীয়ত, শারীরিক বা অন্যান্য কারণ আমি বা আমার বন্ধুরা সংসদ পর্যন্ত যেতে না পারলেও, যেন রাজনৈতিক দলের নেতা সাংসদেরা আমার সঙ্গে এই হাসপাতালে এসে দেখা করেন এবং আমাদের ভরসা দেন যে, সংসদের বাদল অধিকেবশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।' আরও পড়ুন: Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত