Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
কলকাতা: পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। মূলত, নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে গিয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে রবিবার আনন্দপুর থানায়, অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে FIR করেন বিজেপি নেত্রী ক

কলকাতা: পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। মূলত, নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে গিয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে রবিবার আনন্দপুর থানায়, অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে FIR করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। নগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। আর এবার শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। [yt]https://youtu.be/o3X-Qsm1v50?si=_fWOcDB8Dwm3sQVL[/yt] আরও পড়ুন, প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে, "সমর্থন করি না..দরকারে পা ধরে ক্ষমা চাইবো", ছলছল চোখে বললেন বাবা NEET-প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে, শুক্রবার একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরা। সেই প্রতিবাদে সামিল হয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে , তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল একাধিক থানায়। রবিবার আনন্দপুর থানায়, অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে FIR করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি এবং ছবিটা আছে, আমরা অভিযোগের সঙ্গে জানিয়েওছি। সেই ছবি উনি ওপেন প্ল্য়াটফর্মে প্রতিবাদের নামে এই বাঁদরামিগুলো উনি করেছেন এবং তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে আজকে আমাদের FIR. সোজাসুজি FIR করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওঁকে (শ্রীলেখা মিত্র)অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার থেকে কোনও, নিজে কোনওরকম দেখে নেওয়া, করে দেওয়া এগুলো আমরা মানব না। ('কালীঘাট-তৃণমূল') বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শ্রীলেখা এরকম আগেও করেছেন, এই ধরনের কাজ সমর্থনযোগ্য নয়। অন্যদিকে, বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্ক শুরু হতেই আজব সাফাই দিয়েছেন শ্রীলেখা মিত্র। ভিডিও বার্তায় শ্রীলেখা মিত্র বলেন, চশমা ছাড়া গেছিলাম। সানগ্লাস পরে। মোদিজির এরকম একটা ছবি ওটা দেখে মজা লেগেছে। ওই অতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে পোস্টার করেছে। ছবি তুলতে এসেছিল। পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। দেখিওনি পোস্টারটাকে ঘুরিয়ে। সময় ছিল না। কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে।' অন্যদিকে প্রধানমন্ত্রীর ছবিতে আগুন ধরিয়ে তা দিয়ে সিগারেট জ্বালানোর অভিযোগে সৌমিক চট্টোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।