Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলেছে ?
Elon Musk Starlink : ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমানে ইন্টারনেট ছাড়া গতি নেই দেশবাসীর। দুরন্ত স্পিডের ডেটা পরিষেবা দিতে ৫জি নিয়ে এসেছে জিও, এয়ারটেলের মতো ব্র্যান্ড। এবার ভারতের এই টেলিকম বাজার ধরতে আসছে ধনকুবের ইলন মাস্কের ব্র্যান্ড স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যেই ভারতের বাজারে আ

Elon Musk Starlink : ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমানে ইন্টারনেট ছাড়া গতি নেই দেশবাসীর। দুরন্ত স্পিডের ডেটা পরিষেবা দিতে ৫জি নিয়ে এসেছে জিও, এয়ারটেলের মতো ব্র্যান্ড। এবার ভারতের এই টেলিকম বাজার ধরতে আসছে ধনকুবের ইলন মাস্কের ব্র্যান্ড স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যেই ভারতের বাজারে আসছে কোম্পানি। সেই ক্ষেত্রে কতটা সস্তা না দাম বেশি পড়বে স্টারলিঙ্কের পরিষেবার। জিও, এয়ারটেলের সঙ্গে পাঞ্জা নিতে পারবে তো এই কোম্পানি ? এখানে দেওয়া হল সম্ভাব্য মোবাইল ট্যারিফের হিসেব। স্টারলিঙ্ক নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ মাস্কেরসম্প্রতি ভারতে স্টারলিঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইলন মাস্ক। যেখানে সরাসরি অম্বানিদের কটাক্ষ করে মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন স্টারলিঙ্কের প্রধান। তার মতে, মুকেশ অম্বানির রিলায়েন্স জিও প্রভাব খাটিয়ে স্টারলিঙ্ককে ভারতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে এক্স হ্য়ান্ডেলে মাস্ক লেখেন, 'প্রধানমন্ত্রী অম্বানি' ভারতের 'প্রধান বস'। পাল্টা ভারতের তরফেও মাস্ককে বার্তা দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে এলে উপকৃত হবে দেশবাসী। জিও, এয়ারটেলের থেকে সস্তায় ইন্টারনেট পাবে ভারত ? স্টারলিঙ্ক নিতে গেলে কত খরচ ?স্টার লিঙ্ক নিতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে এর প্রাথমিক হার্ডওয়্যার ও মাসিক খরচ। স্টারলিঙ্কের প্রাথমিক মাসিক প্ল্যান শুরু হচ্ছে ৮৬০০ টাকা থেকে। এখানে আপনি ২২০mbps স্পিডে ডেটা ডাউনলোড করতে পারবেন। যদিও এর হার্ডওয়্যার সেটআপ অনেকটাই ব্যয়বহুল। এই কোম্পানির পরিষেবা পেতে প্রথমে আপনাকে ডিস অ্য়ান্টেনা, Wifi রাউটার ও একটা কেবিল কিট কিনতে হবে। যাতে আপনার খরচ পড়বে ৩৪,০০০ টাকা। যার অর্থ, আপনি স্টারলিঙ্ক নিতে গেলে প্রথম মাসে আপনার খরচ পড়বে ৪২ হাজার টাকার বেশি।