Stock Market Jumps : শেয়ার বাজারে রকেট গতি, একদিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, দারুণ লাভ বিনিয়োগকারীদের
Market Big Surge : দীপাবলির আগেই দুরন্ত গতির সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার (Stock Market Jumps)। ইন্ট্রাডে-তে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)। পিছিয়ে থাকেনি নিফটি ৫০ (Nifty 50)। ফের ২৩০০ পয়েন্টে উঠে এসেছে সূচক। স্বাভাবিকভাবেই বিপুল লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা (Investment)। জেনে নিন, ঠিক কী

Market Big Surge : দীপাবলির আগেই দুরন্ত গতির সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার (Stock Market Jumps)। ইন্ট্রাডে-তে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)। পিছিয়ে থাকেনি নিফটি ৫০ (Nifty 50)। ফের ২৩০০ পয়েন্টে উঠে এসেছে সূচক। স্বাভাবিকভাবেই বিপুল লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা (Investment)। জেনে নিন, ঠিক কী কারণে দুরন্ত গতি নিয়েছে বাজার। আজ কী হয়েছে বাজারে ?এদিন সকাল থেকেই দুরন্ত গতি দেখিয়েছে বাজার। ৩০ শেয়ারের সেনসেক্স ১৫০০ পয়েন্টে ওপরে উটে যায়। সারা দিনে ২ শতাংশ ওপরে উঠে আসে এই সূচক। সব মিলিয়ে ৭৪,৩৩০ পয়েন্টে চলে আসে সেনসেক্স। পিছিয়ে থাকেনি নিফটি ৫০। ৪৩৩ পয়েন্ট বা ১.৯ শতাংশ উঠে আসে এই সূচক। একটা সময়ে ২৩,০৫৬ পয়েন্টে উঠে আসে নিফটি। কেন হঠাৎ এই লাফ বাজারে ?বাজারে এই দুরন্ত গতি নিয়ে মার্কেট এক্সপার্ট তথা জিওজিৎ ইনভেস্টমেন্টের লিমিটেডের রিসার্চ প্রধান বিনোদ নায়ার জানিয়েছেন, ঘরোয়া বাজারে প্রযুক্তি খাতে দারুণ রেজাল্ট, ভারতীয় মুদ্রার স্থিতিশীলতা ও বন্ড ইল্ড গ্রাসের জেরে বাজারের প্রতি উৎসাহ বেড়েছে বিনিয়োগাকারীদের। তবে বাজার বিশেষজ্ঞ বলছেন, JIO IPO-কে কেন্দ্র করে আবার আশায় বুক বাঁধাছে বাজার। এই গতির পিছনে রিলায়েন্সের অবদানও কম নয়। প্রযুক্তি এ ব্যাঙ্কিং খাতের শেয়ার বড় লাফআজকের বাজারে উত্থানের পিছনে হাত রয়েছে ব্যাঙ্কিং ও প্রযুক্তি খাতের। এদিন নিফটি আইটি ২.০১ শতাংশ বৃদ্ধি পায়। পিছিয়ে থাকেনি ব্যাঙ্কিং সেক্টরও। ২.১৩ শতাংশ বেড়েছে প্রাইভেট ব্যাঙ্ক। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচক ১.২৬ শতাংশ বৃদ্ধি পয়েছে। কোন স্টকগুলিতে দারুণ গতি ?দিনের শেষে এদিন টেক স্টকগুলির মধ্যে টেক মহিন্দ্রার শেয়ার ৪.১৯ শতাংশ বেড়েছে। পরে রয়েছে ভারতী এয়ারটেল, যা ৩.৭৩ শতাংশ এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ৩.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৩.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, মারুতি সুজুকি ২.৯৫ শতাংশ ও এইচসিএল টেকনোলজিস ২.৯৩ শতাংশ বৃদ্ধি পায়। TCS টাটা কনসালটেন্স সার্ভিসেসে ২.৫৩ শতাংশ, HDFC Bank ২.২২ শতাংশ ও Infosys ২.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিও আইপিওর খবরে বাজারে উত্থানজিও-র আইপিও নিয়ে আগ্রহের জেরে চাঙ্গা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এয়ারটেল। জিও প্লাটফর্মস তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)-র জন্য রেড হেরিং প্রসপেকটাস জমা দেওয়ার পর টেলিকম ও ডিজিটাল পরিষেবা খাতে নতুন করে উৎসাহ বেড়েছে। যে কারণে আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতী এয়ারটেলের শেয়ারে গতি এসেছে। ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।) আরও পড়ুন : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]