Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
কলকাতা: বারুইপুরের ঘটনা কার্যত নড়িয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসীকেই। নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে বারুইপুর। আজ সকালের খবর অনুযায়ী, এই ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। তবে ক্লাস ৬-এর মেয়েটা, যে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গিয়েছিল.. সে যে আর বাড়ি ফিরবে না কখনও

কলকাতা: বারুইপুরের ঘটনা কার্যত নড়িয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসীকেই। নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে বারুইপুর। আজ সকালের খবর অনুযায়ী, এই ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। তবে ক্লাস ৬-এর মেয়েটা, যে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গিয়েছিল.. সে যে আর বাড়ি ফিরবে না কখনও, সেটা মেনে নিতে পারছেন না কেউই। আর এবার এই ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly)। এর আগে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন অভিনেত্রী। আর এবার বারুইপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শুভশ্রী? সোশ্যাল মিডিয়ায় বারুইপুরের ঘটনা নিয়ে কী লিখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছিলেন, 'শিশু থেকে বৃদ্ধা...কোনও বয়সই আজ আর নিরাপদ নয় । এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না, যতদিন না তারাঁ দৃষ্টান্তমূলক শাস্তি পায় । শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলছে বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ-সবই হচ্ছে। কিন্তু তারপরও যেন কিছুই বদলায় না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনও নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। বারুইপুরের ঘটনাও আমাদের আবার মনে করিয়ে দিল, আমরা এখনও কতটা অসহায়। প্রশ্ন একটাই—এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নগুলো এখন শুধু ক্ষোভ নয়, গভীর যন্ত্রণা হয়ে মনে জমে আছে। এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করে নিয়ে শুভশ্রী ক্যাপশানে লিখেছেন, 'আর কত?' বারুইপুরের ঘটনার আপডেট অন্যদিকে বারুইপুরকাণ্ডে এনকাউন্টারের ঘটনা ঘটল। পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের', গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের। View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) আরও পড়ুন: Anshula Kapoor: গায়ে জড়িয়ে নিলেন প্রয়াত মায়ের ওড়না, দূরত্ব মুছে পরিবারকে সাক্ষী রেখেই, বিয়ের পিঁড়িতে বনি-কন্যা অংশুলা কপূর