Success Story: বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
দিল্লি: চলতি বছরে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির। আর সেই পরীক্ষা দ্বিতীয়বার দিয়ে তাতে প্রথম (AIR 1) হওয়ার নেপথ্যের গল্প তুলে ধরলেন দিল্লির আরিয়ান গুপ্ত (Aryan Gupta)। তিনি জানান, প্রথমে নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ার খবর তাঁকে ভীষণ ভাবে ভেঙে দিয়েছিল। আরিয়ান আর

দিল্লি: চলতি বছরে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির। আর সেই পরীক্ষা দ্বিতীয়বার দিয়ে তাতে প্রথম (AIR 1) হওয়ার নেপথ্যের গল্প তুলে ধরলেন দিল্লির আরিয়ান গুপ্ত (Aryan Gupta)। তিনি জানান, প্রথমে নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ার খবর তাঁকে ভীষণ ভাবে ভেঙে দিয়েছিল। আরিয়ান আরও বলেন, মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরে তাঁর মনে হয়, শুধু তিনি নয়, দেশের আরও ২২ লক্ষ পরীক্ষার্থী এই একই সমস্যার মুখোমুখি হয়েছেন। আরও পড়ুন: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব আরিয়ান জানিয়েছেন, তাঁর এই উপলব্ধিই তাঁকে নতুন লড়াই শুরু করার শক্তি দেয়। এটাকেই তিনি দ্বিতীয় সুযোগ হিসাবে গ্রহণ করেন ও পরের দিন থেকে আবার পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেন। আর প্রতিদিন নিয়ম করে পড়াশোনা ও কঠোর পরিশ্রমের ফলেই তিনি প্রথম হয়েছেন বলে জানান আরিয়ান। তাঁর এই প্রথম হওয়ার পিছনে বাবা, মা, দাদা এবং শিক্ষকদের বিশেষ কৃতিত্ব আছে বলে মনে করেন আরিয়ান। তিনি বলেন, তাঁর বাবা-মা দু'জনেই চিকিৎসক। ছোটবেলা থেকেই তাঁরা পড়াশোনার দৃঢ় ভিত্তি তৈরি করে দিয়েছেন। পাশাপাশি কঠিন সময়ে মানসিকভাবে পাশে থেকে তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন। শিক্ষকদের দিকনির্দেশনাও তাঁর সাফল্যের অন্যতম বড় কারণ বলে উল্লেখ করেন তিনি। #WATCH | Delhi: Aryan Gupta, who secured AIR 1 in Re-NEET UG 2026, says, "...I was disappointed at first, I was really devastated and cried a lot when the paper was cancelled. Still, I came to the realisation that of course it is unfair what happened but it's not just with me, 22 lakh other aspirants have suffered the same fate and they are writing the examination again. Somewhere along the line I realised that I have got another chance. So, I just bounced back and gave my best everyday. I started studying from the next day itself and the results are in front of you. My rank/result could not have been possible without my parents or elder brother or teachers around me. My parents are doctors, they gave me a very strong foundation and very big emotional support for me during this period." Giving a message to other students, he says, "To the students who will write the exam later, I will say - trust your teachers, follow them blindly because they know much more than you do because they know much more than you do...Give your best everyday and just keep doing the work every single day with consistency and discipline, and things will work out on their own..."… pic.twitter.com/dow7s5oDRm — ANI (@ANI) July 22, 2026 ভবিষ্যতে যাঁরা পরীক্ষা দেবেন তাঁদের উদ্দেশে আরিয়ানের বার্তা, "শিক্ষকদের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। তাঁদের নির্দেশনা মেনে চলতে হবে, কারণ অভিজ্ঞতার নিরিখে শিক্ষকরা অনেক বেশি জানেন।" তিনি বলেন, প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে এবং ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে। সাফল্য একদিন অবশ্যই আসবে। তাঁর মতে, কঠিন পরিস্থিতি জীবনের শেষ নয়, বরং সেটিকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করতে পারলেই বড় লক্ষ্য অর্জন সম্ভব।