Sugar Price Hike: ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
কলকাতা: উৎসবের মরশুমে ফের মহার্ঘ্য চিনি। এর আগে গত অগাস্ট মাসে দুর্গাপুজোর ঠিক আগে এক ধাক্কায় হু হু করে বেড়েছে এই খাদ্য পণ্যের দাম। সেই সময় কলকাতায় এক সপ্তাহের মধ্যে চিনির দাম কেজিতে বেড়েছিল ১২ টাকার বেশি। আর এবার কালীপুজো ও দীপাবলির আগে বৃদ্ধি পেল চিনির দাম। যা নিয়ে গভীর উদ্বেগে সাধারণ মানুষ।

কলকাতা: উৎসবের মরশুমে ফের মহার্ঘ্য চিনি। এর আগে গত অগাস্ট মাসে দুর্গাপুজোর ঠিক আগে এক ধাক্কায় হু হু করে বেড়েছে এই খাদ্য পণ্যের দাম। সেই সময় কলকাতায় এক সপ্তাহের মধ্যে চিনির দাম কেজিতে বেড়েছিল ১২ টাকার বেশি। আর এবার কালীপুজো ও দীপাবলির আগে বৃদ্ধি পেল চিনির দাম। যা নিয়ে গভীর উদ্বেগে সাধারণ মানুষ। এক মাসে দেশের খুচরো ও পাইকারি উভয় বাজারেই চিনির দাম কেজি প্রতি ৪ টাকা বেশি বেড়েছে। এই মুহূর্তে দেশে চিনির গড় খুচরো দাম কেজিপ্রতি ৫৯ টাকা ৫০ পয়সা। যার ফলে চিন্তায় পড়েছেন মেট্রো শহরগুলোতে বসবাসকারী মানুষরা। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। চিনির দাম যাতে বৃদ্ধি না পায়, এবং কোনও কালোবাজারি না হয়, তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করলেও আটকানো গেল না দাম বৃদ্ধি থেকে। আরও পড়ুন - এই শহরে বাড়ল দুধের দাম, প্রতি লিটার ১০২ টাকা, মাথায় হাত মধ্যবিত্তের কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে চিনির গড় খুচরো মূল্য প্রতি কেজি ৫৯.৫০ টাকায় পৌঁছেছে, অন্যদিকে গড় পাইকারি মূল্য প্রতি কেজি ৫৫.৪০ টাকায় পৌঁছেছে। দাম সবচেয়ে বেশি কলকাতা শহরে। ৩ নভেম্বর কলকাতায় চিনির খুচরো দাম ছিল কেজি প্রতি ৬৫ টাকা। এক বছর আগে যার দাম ছিল ৫০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কলকাতায় চিনির দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে দিল্লিতে কেজিপ্রতি চিনির দাম ৬৪ টাকা এবং মুম্বইয়ে ৬১ টাকা। কেন বাড়ছে চিনির দাম ? এ বছর চিনির উৎপাদন গত মৌসুমের তুলনায় কম হওয়ায় বাজারে চিনির সরবরাহে প্রভাব পড়েছে। এদিকে, উৎসবের মরসুমে মিষ্টি ও অন্যান্য মিষ্টিজাতীয় খাবারের জন্য চিনির চাহিদা বাড়ছে, যা দাম বৃদ্ধিতে একটি কারণ হিসেবে গণ্য করা যায়। অন্যদিকে, এ বছর খারাপ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি এবং ফসলের রোগ আখের উৎপাদনে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি, বিশ্বের অনেক অংশে চিনির সরবরাহ কমে যাওয়ায় দামের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধও একটি বড় কারণ। তাছাড়া, কিছু ব্যবসায়ী চিনি মজুত করেছেন, যা বাজারে এর সরবরাহকে প্রভাবিত করছে।