Supreme Court : CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি : বুধবার কেন্দ্র ও ভারতের নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব পালনকালে নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য আইনি পদক্ষেপ থেকে যে দায়মুক্তি দেওয়া হয়েছে ("Blanket Immunity") তা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই নোট

নয়াদিল্লি : বুধবার কেন্দ্র ও ভারতের নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব পালনকালে নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য আইনি পদক্ষেপ থেকে যে দায়মুক্তি দেওয়া হয়েছে ("Blanket Immunity") তা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই নোটিস জারি করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ, আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়ালের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে তাদের কাছ থেকে জবাব তলব করেছে। এই আবেদনে 'চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস) অ্যাক্ট, ২০২৩’-এর ১৬ নম্বর ধারাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
Read the complete story at ABP Ananda