Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
কলকাতা : "একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত করবে। শুধু তা-ই নয়, তাঁদের আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত। আমরা অগাস্ট মাস থেকে তাঁদের ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করিয়ে দিয়েছি।" ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনে কর্মসূচির সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মু

কলকাতা : "একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত করবে। শুধু তা-ই নয়, তাঁদের আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত। আমরা অগাস্ট মাস থেকে তাঁদের ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করিয়ে দিয়েছি।" ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনে কর্মসূচির সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "একটা মিছিল আমার চোখে পড়েছিল। একমাস আগে। মিড ডে মিলের রাঁধুনি আমাদের যে সমস্ত দিদি-বোনেরা আছেন, তাঁদের নিয়ে একটা মিছিল হয়েছিল...'ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু সরকার আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে।' আমি মিছিলটা দেখেছিলাম। প্রতিক্রিয়া দিইনি। কারণ, আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধি জীবনে দু'টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হল- ধৈর্য, আর একটা স্থৈর্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশে বলি, একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত করবে। শুধু তা-ই নয়, তাঁদের আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত। আমরা অগাস্ট মাস থেকে তাঁদের ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করিয়ে দিয়েছি।" আজ থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আজ থেকে পথচলা শুরু করল ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। যার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে গাড়িতে করে এই মিড ডে মিল স্কুলে স্কুলে যাবে সেই গাড়িগুলির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন ৫টি স্কুল থেকে মোট ২০০ জন পড়ুয়াকে আমন্ত্রণ জানিয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। সেখানে তাদের সঙ্গে বসেই মধ্যাহ্নভোজে সারেন মুখ্যমন্ত্রী । তিনি ছাড়াও উপস্থিত রয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পড়ুয়াদের সঙ্গে খাবার খাওয়ার পাশাপাশি মিড ডে মিলের মানের কতটা উন্নতি হয়েছে তা খুদেদের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ দেব। যে তিনি, পিএম পোষণে আলাদা করে একগ্লাস দুধ, কোথাও ফলের রস , কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভাল ডাল ইত্যাদি অতিরিক্ত তাঁর রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন। যারা ৩৪ এবং ১৫...৪৯ বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজ যে ৪৪ হাজার শিক্ষার্থীকে খাবার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনার গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাবারটা কেমন হল।"