Suvendu Adhikari On DA : ' পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা: মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের এক অনুষ্ঠানে তিনি জানান, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা হয়

কলকাতা: মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের এক অনুষ্ঠানে তিনি জানান, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা হয়তো ভেবেছিলেন একসঙ্গে ৪২ শতাংশ DA দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ দেওয়া হবে বলেও প্রচার হচ্ছিল। কিন্তু আমরা ৪২ শতাংশও দিইনি, ১০ শতাংশও দিইনি। হিসাব করেই দিয়েছি।" তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, "আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না।" সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, পুজোর মাসেই ঘোষিত DA-র টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি তিনি বলেন, সপ্তম পে কমিশনও গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর DA ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কেন্দ্রের হারের সঙ্গে রাজ্যের DA-র ব্যবধান কবে পুরোপুরি ঘুচবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি তিনি। আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?