Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
সন্দীপ সরকার , কলকাতা : 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি হয়েছে। পাওয়া গেছে প্রাথমিক তদন্তের রিপোর্টও। কয়েক দিন ধরেই এই নিয়ে বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক। এবার 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে এমনই দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই সমস্ত চিঠি থেকে প্রাপ্ত

সন্দীপ সরকার , কলকাতা : 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি হয়েছে। পাওয়া গেছে প্রাথমিক তদন্তের রিপোর্টও। কয়েক দিন ধরেই এই নিয়ে বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক। এবার 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে এমনই দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই সমস্ত চিঠি থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যভবন সূত্রে জানা যায়, এই প্রকল্পে অন্তত ৩০ লক্ষ কার্ড দেওয়া হয়েছে এমন ব্যক্তিকে, যাঁদের কোনও অস্তিত্বই নেই। যে রোগীর নামে বিল করা হয়েছে, সেই রোগীও ভুয়ো। এমনকী, যে নার্সিংহোমের নামে বিল করা হয়েছে, সেই নার্সিংহোমেরও কোনও অস্তিত্বই নেই। ভুয়ো নার্সিংহোমের নামে তৈরি বিলে সই করেছেন ভুয়ো চিকিৎসক। এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় অভিযোগ তোলেন, দুর্নীতির টাকা পৌঁছেছে কালীঘাটে বা তৃণমূলের অফিসে।