TMC Bank Account: "তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."
সৌভিক মজুমদার, কলকাতা: সম্প্রতি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি কড়া শর্ত বেঁধে দিয়ে, তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আংশিকভাবে পরিচালনা করার একটা নির্দেশ দিয়েছিলেন। তৃণমূলের বক্তব্য হল, সেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির তরফ থেকে ফ্রিজ করা হয়েছে। ফলে সেই সিদ

সৌভিক মজুমদার, কলকাতা: সম্প্রতি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি কড়া শর্ত বেঁধে দিয়ে, তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আংশিকভাবে পরিচালনা করার একটা নির্দেশ দিয়েছিলেন। তৃণমূলের বক্তব্য হল, সেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির তরফ থেকে ফ্রিজ করা হয়েছে। ফলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, তাঁরা আবারও কলকাতা হাইকোর্টে এসেছেন। এবং মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। [yt]https://youtu.be/z_mBjg-pfMs?si=7QEYQIJsqAzqCBNB[/yt] আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত ইডির বক্তব্য হল, ইডির তরফে তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি।মাত্র তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আদালতে ED-র সওয়াল ছিল,’তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি।আমরা মাত্র ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। বাকি অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকা আছে, সেটা দিয়েই তো দৈনন্দিন কাজকর্ম চলতে পারে।অ্যাকাউন্ট ফ্রিজ না করলে তো টাকা দুবাইয়ে পাচার হয়ে যেতে পারে, তারপর তো আর খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের তরফে এই মামলা দোলা সেন করতে পারেন না। ডেরেক-ও'ব্রায়েন কী করে দোলা সেনকে অনুমতি দিলেন।এই অনুমতি দেওয়ার অধিকার ডেরেক ও'ব্রায়েনের নেই, তিনি জাতীয় কর্মসমিতির একজন সদস্য মাত্র।আলিপুর আদালতের নির্দেশ অনুযায়ী এরা কেউ কোনও পদক্ষেপ করতে পারবেন না। তাই আদালতের কাছে আমাদের অনুরোধ যেন আদালত হস্তক্ষেপ না করে।’ 'ঋতব্রত-তৃণমূল'-এর বক্তব্য আমি এই মুহূর্তে শুনব না', আপনারা যথাযথ আবেদন করুন, তারপর শুনব, কিন্তু এই মুহূর্তে কোনও বক্তব্য শুনব না, মন্তব্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের। শুনানি শেষ, রায়দান স্থগিত।